মোশাররফের ‘মোবারকনামা’ আসছে কবে?

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম

সম্প্রতি আইনজীবী লুকে সামাজমাধ্যমে ভাইরাল হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ছবিগুলো মূলত তাঁর আসন্ন হইচই অরিজিনাল ‘মোবারকনামা’ সিরিজের। যা পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এবার জানা গেল সিরিজটি মুক্তির তারিখ। আগামী ২১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘মোবারকনামা’ নিয়ে আসছেন মোশাররফ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা দোদুল। একটি স্থিরচিত্র শেয়ার করে মুক্তির খবর দিয়েছেন তিনি।

আট পর্বের এ সিরিজে আইনজীবীর ভূমিকায় থাকছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে রয়েছেন শবনম ফারিয়া ও শাহনাজ সুমিসহ আরও অনেকে।

একটি দৃশ্যে মোশাররফ। ছবি: হইচই

সিরিজে মোশাররফের চরিত্রটি ‘আন্ডারডগ’ চিত্তের। এ প্রসঙ্গে ইনডিপেনডেন্ট ডিজিটালকে নির্মাতা দোদুল বলেছিলেন, ‌‌‘মোশারর‌ফ এতে খুবই আন্ডারডগ একটা ক্যারেক্টার। আপাত দৃষ্টে মনে হয়, ও জিতে গেছে। কিন্তু আসলে ও জিতে না, ও হেরে যায়। এবং হেরে ‍গিয়ে আবারও ঘুরে দাঁড়ায়। যেটা আসলে আমাদের সাধারণ জীবন। আমরা হেরে যাই, কিন্তু ভাবি যে জিতে গেছি। যখন বুঝি আমরা হেরে গেছি, তখন আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। মূলত আমরা সবাই-ই আন্ডারডগ।’

প্রসঙ্গত, এর আগে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল আশফাক নিপুণের পরিচালনায় মোশাররফ অভিনীত ‘মহানগর’ ও ‘মহানগর ২’। যাতে ওসি হারুন চরিত্রে দুই বাংলায় বাজিমাত করেন অভিনেতা।

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা।...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ মানেই আনন্দ, পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় এবং টেলিভিশনে বিশেষ নাটক ও ধারাবাহিক। এই বছরও বাংলাদেশি চ্যানেলগুলো দর্শকদের জন্য সাত দিনব্যাপী ঈদের ধারাবাহিক আয়োজন করেছে। নিচে থাকছে কিছু...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর