ব্যক্তিজীবন নিয়ে ঘুরেফিরেই আলোচনায় এসেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কখনও অপু বিশ্বাস, কখনো-বা শবনম বুবলীকে জড়িয়ে। এবারও তেমনই এক বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় তিনি। রোববার (৩ ডিসেম্বর) নেটমাধ্যমে ভাইরাল হয় শাকিবের একটি সাক্ষাৎকার। যেখানে তাঁর সন্তানের মা শবনম বুবলী ও নতুন সিনেমা নিয়ে বিভিন্ন কথা বলেন ঢালিউড কিং। এরপরই সামাজিকমাধ্যমের চর্চায় উঠে আসেন শাকিব-বুবলী।
শাকিবের মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছিলেন বুবলী। এবং তাঁর হাত ধরেই শুরু এই অভিনেত্রীর জনপ্রিয়তা পাওয়া। সেই শাকিবকেই তিনি এবার উল্টো প্রশ্নের মুখে তোললেন। আজ সোমবার সকালে যেন বোমা ফাটালেন বুবলী। জানালেন, সেই শাকিবই তাঁকে নিয়ে আলোচনায় থাকছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বুবলী লিখেছেন, ‘‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না।’
যোগ করে বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’
বুবলীর এই স্ট্যাটাস যে শাকিবের দিকেই ইঙ্গিত করে, তেমনটাই বলছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘‘উনি ‘ভুয়া গুজব’ সিনেমার পরিচালক! এভাবে বলা ঠিক না। ভদ্রলোক আপনার সন্তানের আব্বু।’’ আরেকজন লিখেছেন, ‘রাইট খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন।’
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শবনম বুবলীর একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল। সাক্ষাৎকারে শাকিবের কাছে সেসব প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, ‘আমার লাইফে যার কোনো অস্তিত্ব নেই, তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। অনধিকার চর্চা করতে যাব কেন? অনেকেই এই ভদ্র মহিলাকে নিয়ে আমার কাছে জানতে চান, কিন্তু যে ভদ্রমহিলার অস্তিত্ব আমার লাইফে নেই , তাকে নিয়ে আমাকে প্রশ্ন করে লাভ নেই।’’
তবে সাক্ষাৎকারে শবনম বুবলীর আগেও নানা স্ক্যান্ডাল সামনে এসেছে বলে উল্লেখ করেন শাকিব। তারপরই বুবলী-ভক্তরা নায়িকাকে অপমান করেছেন বলে দাবি তোলেন।


বাকি থাকা শুটিংয়ে ফিরছেন শাকিব
শাকিব-বুবলী প্রসঙ্গে অট্টহাসি অপুর, প্রশ্ন বিয়ে নিয়ে
