দাঁত তুললে কি চোখের ক্ষতি হয়?

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ এএম

আমরা দন্ত চিকিৎসকেরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই। সেটি হলো, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা? এটি একেবারেই অমূলক ও ভ্রান্ত একটি ধারণা। দাঁত তুলে ফেললে চোখের ক্ষতি হয় না। এমনকি চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ারও কোনো ঝুঁকি থাকে না।

এ ক্ষেত্রে রোগীদের কাছে পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের রোগটিই মূলত ভীতির কারণ হয়ে থাকে। কেননা এই রোগের ব্যথা অতি দ্রুত যে পাশের দাঁতে ব্যথা, সে পাশের চোখের দিকে ছড়িয়ে পড়ে। আর এতেই অধিকাংশ রোগী মনে করেন দাঁতের সঙ্গে চোখের সম্পর্ক আছে। দাঁত তুললে চোখের সমস্যা হতে পারে। এ ছাড়াও উপরের দাঁতের শিকড়গুলো (Roots) চোখের কাছাকাছি অবস্থান, তাই এটিও রোগীদের দুর্ভাবনার অন্যতম একটি কারণ।

দাঁত তুললে চোখের ক্ষতি হয়, এটি প্রচলিত ভুল ধারণা। কেননা দাঁত ও চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সঙ্গে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র। চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। আর রক্ত প্রবাহিত হয় অপথালমিক ও ল্যাক্রিমাল আর্টারি দিয়ে। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেয় অ্যান্টিরিয়র, পোস্টিরিয়র এবং মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ, যা ম্যান্ডিবুলার নার্ভের একটি শাখা।

সুতরাং দেখা যাচ্ছে যে, দাঁত ও চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত। দাঁতের নার্ভ ও চোখের নার্ভ সম্পূর্ণ আলাদা। যার একটির সঙ্গে অপরটির কোনো সম্পর্ক নেই।

লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর, ঢাকা

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর