নির্বাচনী ব্যস্ততার মাঝেই মমতাজের নতুন গান

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ফোক গানের শিল্পী মমতাজ বেগম। নির্বাচনী কাজে বর্তমানে এলাকায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এই ব্যস্ততার মাঝেও নতুন গানে কণ্ঠ দিলেন মমতাজ। গানের শিরোনাম ‘ভ্যাট’।

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে গানটি। ফোয়াদ নাসের বাবুর সুর-সংগীতে এর কথা লিখেছেন তুষার মিজান। গানটি রেকর্ড হয়েছে বাবুর স্টুডিওতে।

মমতাজ বলেন, ‘সচেতনতা তৈরির কোনো কাজের প্রস্তাব পেলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। পরিবেশ দূষণ, বাল্যবিবাহসহ সচেতনতা তৈরির কত ইস্যু নিয়ে যে গান গেয়েছি, তার হিসাব নেই। মানুষ ভালোবাসে, পছন্দ করে তাই এসব কাজ করতে নিজের কাছেও আনন্দ লাগে। আমি মনে করি, শিল্পী হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব অন্যদের থেকে অনেক বেশি। সেই জায়গা থেকে কাজগুলো করে থাকি।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, মানুষের জন্য কিছু একটা করার সুযোগ পাচ্ছি। মানুষের জন্য কিছু করতে পারাটা সমাজ ও দেশের জন্য করা। এতে শিল্পীমন তৃপ্ত হয়, মানুষ হিসেবেও এক অর্থে নিজেকে ভাগ্যবান মনে হয়।’ 

গানের গীতিকার তুষার মিজান বলেন, ‘এটাকে ত্রিপদী জারিগান বলে। ভ্যাটের টাকা দিয়ে রাষ্ট্রের কী কী উন্নয়ন হবে, সে কথাই আমি গানের কথায় তুলে ধরেছি। গানের বিষয়বস্তু যেহেতু স্পর্শকাতর, তাই গানটি লেখার সময় আমাকে অনেক কিছু ভাবতে হয়েছে। সারা দেশে গানটি আগামী সপ্তাহখানেক ধরে বাজবে। মানুষকে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে ও সচেতনতা তৈরিতে এমন আয়োজন।’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর