বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।। দিনটিকে সামনে রেখে থাকছে খাবারের নানা আয়োজন। এছাড়া শিশুদের জন্য থাকবে ক্রিসমাস কিডস পার্টি।

ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে মজাদার খাবারের আয়োজন। আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে ব্যুফে আয়োজন। যার জন্য গুনতে হবে ৫ হাজার ৫৫৫ টাকা। তবে সিলেক্টেড কার্ডে মূল্য পরিশোধে থাকবে বাই ওয়ান গেট ওয়ান অফার। এখানে থাকবে একটি বিশাল ওভেন-রোস্ট টার্কি যা, হোটেলের গুড়মে শেফ নিজেই লাইভ স্টেশন থেকে অতিথিদের পরিবেশন করবেন। ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার। এছাড়াও ক্রিসমাস ইভে থাকছে রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে বারবিকিউ ডিনারের সঙ্গে হিপ-হপ লাইভ মিউজিক।

ঢাকা রিজেন্সির আরেকটি সিগনেচার ইভেন্ট ক্রিসমাস কিডস পার্টি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর। এই আয়োজন চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শিশু কিশোরদের জন্য থাকবে ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন অংশগ্রহণে দারুণ আয়োজন এবং ম্যাজিক দেখার সুযোগ। আরও থাকবে টয়ট্রেন, বাউন্সি হাউস ও বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হবেন সান্টাক্লস তার নানান উপহার ও চমক নিয়ে। ঢাকা রিজেন্সির এই আয়োজন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।



