মাহিয়া মাহির আসনে সরে দাঁড়ালেন ঈগলের প্রার্থী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান।  আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন।

ওই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী ওমর ফারুক চৌধুরী। আর আসনটিতে ট্রাক প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

সংবাদ সম্মেলনে আখতারুজ্জামান বলেন, ‘রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসনকে রাহুমুক্ত করতে চাই। এই আসনের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার কর্মকাণ্ডে দলেও বিভক্তি দেখা দিয়েছে। এতে করে ফারুক চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় আসনটি আওয়ামী লীগের হাত ছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই আওয়ামী লীগের হাতকে শক্তিশালী ও নির্বাচনকে উৎসবমুখর করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলাম।’ 

আখতারুজ্জামান আরও বলেন, ‘রাজশাহী-১ আসনকে ওমর ফারুক চৌধুরী এমপির রোষানল থেকে মুক্ত করতেই স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমরা একসাথে মাঠে কাজ করব।’ 

সংবাদ সম্মেলনে তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম উপস্থিত ছিলেন। পরে গেলাম রাব্বানী ও আখতারুজ্জামান একে–অপরকে আলিঙ্গন করেন। সেইসাথে এখন থেকেই ভোটের মাঠে একসাথে কাজ করার ঘোষণা দেন। 

আখতারুজ্জামান সরে দাঁড়ানোর ফলে রাজশাহী-১ আসনে মোট ১১ জনের মধ্যে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। পাম্পের পানিতে আগুন দিলেই জ্বলে উঠছে। আর এতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
১৩ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি মাদসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টায় মাদরাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিল ওই শিশু। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশি আলম...
নাটোরে সদ্য ভুমিষ্ট এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে নাটোর মা ও শিশু সদনের চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পৌর শহরের আলাইপুর এলাকায় মা ও শিশু সদনে...
সাগর কুমার ও তার বন্ধু জয় নওগাঁর পত্নীতলা থেকে মোটরসাইকেলে করে নাটোরের নলডাঙ্গার পাটুলে ঘুরতে আসে। পাটুল বিল ঘুরে জিরো পয়েন্ট থেকে ফিরার পথে পাটুল বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
লোডিং...

এলাকার খবর