সুস্থ থাকতে চান? জেনে নিন সকালে কী খাবেন

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:২৮ পিএম

আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। আবার খাবারের পুষ্টিমানের জন্য খাবার নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে সকাল বেলার খাবার নির্বাচনে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। কারণ সকালের খাবারের ওপর সারা দিনের কাজ করার শক্তি নির্ভর করে।

সকালের খাবারে যা যা থাকা থাকবে:
আস্ত শস্যদানা
লাল আটা, লাল চাল, ওটমিল, কাউনের চাল, গম, ভুট্টার মতো শস্য দিয়ে তৈরি করা খাবার দিয়ে আপনার দিন শুরু করুন। এসব খাবার শরীরে শক্তির জন্য কার্বোহাইড্রেট এবং হজমের জন্য ফাইবার সরবরাহ করে।

ফল
আপনার সকালের নাস্তায় বিভিন্ন ধরনের ফল বিশেষ করে ১টি মৌসুমি মিষ্টি ফল ও ১টি টক ফলের ৫০ গ্রাম গ্রহণ করুন। এসব ফল শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। যা সামগ্রিকভাবে আপনার সুস্থতায় অবদান রাখবে।

চর্বিহীন প্রোটিন
ডিম, টক দই বা চর্বিহীন হাঁস-মুরগির মাংস সকালের খাবারে অন্তর্ভুক্ত করুন। বিভিন্ন সামুদ্রিক মাছ বা মাছের তৈরি খাবার যেমন: ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, ফিশ বল বা ফিশ পাকোড়া জাতীয় খাবার সকালের নাস্তায় রাখা ভালো। কম চর্বিযুক্ত মাছ ভালো প্রোটিনের উৎস। প্রোটিন পেশীর ক্ষয় রোধ করে এবং বিভিন্ন শারীরিক ক্রিয়াকে সমর্থন করে।

স্বাস্থ্যকর চর্বি
প্রতিদিন বিভিন্ন রকমের বাদাম বা বীজের মতো স্বাস্থ্যকর খাবার সকালের নাস্তায় যোগ করুন। এই খাবার মস্তিষ্কের স্বাস্থ্যে অবদান রাখে, পুষ্টি শোষণে সহযোগিতা করে এবং হৃৎপিণ্ডের সুস্থতা বৃদ্ধি  করে।

শাকসবজি
প্রতিদিনের খাবারে কিছু শাকসবজি রাখুন। সকালে শাক ভাজির সঙ্গে ডিম মিশিয়ে বড়া হিসেবে খাওয়া যেতে পারে। অথবা ফুলকপি, ব্রোকোলি, গাজর, শিম, ঢেঁড়স ইত্যাদি হালকা করে মাখনের সঙ্গে ভেজে নাস্তায় দেওয়া যেতে পারে। তবে যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তারা সবুজ শাক, ফুলকপি, ব্রোকোলি সীমিত পরিমাণে খাবেন। এক রঙের শাকসবজি না খেয়ে বিভিন্ন রঙের শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। যা শরীরে বেশি ভিটামিন, খনিজ এবং ফাইবারের জোগান দেবে।

হাইড্রেশন
শাকসবজির সঙ্গে প্রচুর পানি পান করুন।  মনে রাখবেন সঠিক হাইড্রেশন শারীরিক ক্রিয়াকে সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে। প্রতিদিন কমপক্ষে ৬-৮ গ্লাস পানি পান করুন। 

মশলা
আপনার নাস্তায় ভেষজ মশলা, যেমন- এলাচ, লবঙ্গ, দারুচিনি, হলুদ বা আদার মতো মশলার ব্যবহার বাড়িয়ে দিন। এসব উপাদান খাবারের স্বাদ বৃদ্ধি করে এবং স্বাস্থ্য উপকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উচ্চ চর্বি ও লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার
অতিরিক্ত চিনি এবং উচ্চ চর্বি ও উচ্চ লবণযুক্ত প্রক্রিয়াজাত খাওয়া কমিয়ে দিন। শরীরে শক্তি সরবরাহে এবং রক্তে শর্করার বৃদ্ধি এড়াতে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। 

একটি বিষয় মাথায় রাখবেন। মন দিয়ে সময় নিয়ে খাবার খাওয়া ভালো। তাড়াহুড়ো নয়,খাবারের স্বাদ গ্রহণের জন্য সময় নিন এবং মন দিয়ে খান। আরামদায়ক খাবার হজম প্রক্রিয়াকে অনেক সহজ করে তোলে।

লেখক: পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর