সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হলেন মুনমুন সেন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম

উপমহাদেশের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন পাবনাস্থ সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সস্পাদক সোমবার রাত আটটার দিকে ড.নরেশ মধু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার দুপুরে হোয়াটসঅ্যাপে কথোপকথনের এক পর্যায়ে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে সংযুক্ত হওয়ার জন্য মুনমুন সেনকে আহবান জানান তিনি। তার আহবানে একটি মেসেজের মাধ্যমে পরিষদের সাথে সংযুক্ত হওয়ার কথা নিশ্চিত করেন মুনমুন সেন।’

সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন বাঙালী ও ভারতীয় অভিনেত্রী। তিনি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম, মারাঠি এবং কন্নড় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। তিনি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন। ১৯৮৭ সালে সিরিভেন্নেলা ছবিতে অভিনয়ের জন্য তিনি অন্ধ প্রদেশের নন্দী সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

মুনমুন সেন তার অভিনয় জীবনের শুরু করেন বিয়ে এবং মা হবার পর। ১৯৮৪ সালে ‘অন্দর বাহার’ সিনেমার মধ্য দিয়ে তার সিনেমা জগতে অভিষেক ঘটে। তিনি অনেক চরিত্রে অভিনয়ের মাধ্যেম তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। টেলিভিশনে ধারাবাহিক নাটকের পাশাপাশি তিনি কিছু বাংলা টেলিফিল্মেও কাজ করেছেন।

পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। ছবি: ইনডিপেনডেন্টমুনমুন সেন ১৯৭৮ সালে ত্রিপুরা স্টেটের রাজ পরিবারের উত্তরাধীকারিকে বিয়ে করেন। তিনি দুই কন্যার জননী। তারা হলেন, অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেন।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাথে যুক্ত হওয়ার মুনমুন সেনকে পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিক ও সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।

সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, ‘এটি নি:সন্দেহে আমাদের জন্য আনন্দের খবর। মুনমুন সেন ইতিমধ্যে তার মা সুচিত্রা সেনের ব্যবহৃত শাড়ি, বই ও একটি ছবি পরিষদকে প্রদান করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সুচিত্রা সেনের স্মৃতি রক্ষার্থে সহযোগিতা করবেন।’

পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে...
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির ৮ চাঁকা লাইনচ্যুত হয়েছে।  
সারজিস আলম বলেন, আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।
পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার সন্দেহে আটক যুবলীগ নেতা রিপন সরকারকে পুলিশ পরে ছেড়ে দেয়। তার মুক্তির দাবিতে ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন দুই শতাধিক গ্রামবাসী। পরে আলোচনা শেষে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর