পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ।

পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তা থেকে এসব গুলি ও অস্ত্র জব্দ করা হয়।

ওসি মঞ্জুরুল হাসান মাসুদ জানান, হাদল ইউনিয়নের প্রত্যন্ত ও বিল-অধ্যুষিত এলাকায় সর্বহারা-নকশালপন্থী একটি সশস্ত্র চরমপন্থী গোষ্ঠীর তৎপরতার তথ্য ছিল। আধিপত্য বিস্তার, গোলাগুলি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, গত ২৯ আগস্ট ফরিদপুর থানায় যোগদানের পর হাদল ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ তৎপরতা বাড়িয়েছে। প্রত্যন্ত ও বিল-অধ্যুষিত হওয়ায় ওই এলাকায় কয়েকটি সশস্ত্র গ্রুপের তৎপরতা রয়েছে। এসব গ্রুপ অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে খাল-বিল ও জলাশয় দখল, ভূমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত।

ওসি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সশস্ত্র গ্রুপ অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে বলে জানতে পারে পুলিশ। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রোববার রাতে কুচলিয়া এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। রাত সাড়ে ১১টার দিকে একটি বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তা থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার একটি নৌকাবাইচও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

পুলিশের দাবি, হাদল এলাকায় এর আগেও কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়া ওই এলাকায় হত্যা ও গুমের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ফরিদপুর থানায় অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে—চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, একটি বাট ও একটি ছুরি এবং বিভিন্ন আকারের তিনটি ধারালো দা।

প্রেস ব্রিফিংয়ে এসআই আরিফুল ইসলাম, আশরাফুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর