পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মালিথা পাড়া এলাকার আনোয়ার হোসেন এবং তার স্ত্রী স্বপ্না খাতুন।

নিহতের স্বজন ও প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  আগামী শুক্রবার আনোয়ার ও স্বপ্না দম্পতির ছেলের বিয়ে হওয়ার কথা রয়েছে। ছেলের বিয়ের বাজার করে ঈশ্বরদী থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। পথিমধ‍্যে আলহাজ্ব মোড় এলাকায় গিয়ে একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করেন। এসময় বিপরীত দিক থেকে আরেকটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে ওই ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ওই দম্পতি সড়কে ছিটকে পড়েন। এসময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী স্বপ্না খাতুনের মৃত‍্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্বামী আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস সদস‍্যরা। পরে সেখানে কর্তব‍্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের সহায়তায় আটককৃত দুটি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক বা হেলপার পালিয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি...
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
বছরের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ইভেন্ট নিয়ে হাজির হচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। বাংলাদেশ সময় আজ ৯ সেপ্টেম্বর রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলপ্রেমীদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর