আজ থেকে টানা দুই দিন বন্যা মির্জার ‘পারো’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম

মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। আজ থেকে টানা দুই দিনব্যাপি প্রদর্শিত হবে তাঁর মঞ্চ নাটক ‌‘পারো’। নাট্যদল দেশ নাটকের ২৫তম প্রযোজনা এটি। লেখা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার মাসুম রেজা। বন্যা ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেত্রী সুষমা সরকার। 

জানা গেছে, ২৩ ও ২৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

নাটকটির মঞ্চায়নে বন্যা মির্জা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত ডিসেম্বরে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বন্যা মির্জা। এরপর থেকেই তিনি নাটকটি নিয়ে ব্যস্ত। 

মহড়া চলাকালে ‘পারো’ নাটকের বিষয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালকে বন্যা জানিয়েছেন, এটি মূলত একটা মেয়ের গল্প; একক নারীর গল্প। কোভিডের সময় ভার্চ্যুয়ালি এর মহড়া হয়েছিল। এরপর ২০ দিনের প্রস্তুতিতে এটি মঞ্চে আসছে।

প্রসঙ্গত, নাট্যদল দেশ নাটকে নিয়মিত কাজ করছেন বন্যা মির্জা। একই নাট্যদলের হয়ে তাঁকে সর্বশেষ দেখা গেছে ‘জলবাসর’ নামের একটি নাটকে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর