ঢাকায় মিলবে রাজস্থানী খাবারের স্বাদ, কোথায় জেনে নিন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ পিএম

ইন্ডিয়ান ভোজন রসিকদের জন্য সুখবর নিয়ে এসেছে ঢাকার পাঁচতারকা হোটেল সারিনা। ভারতের রাজস্থানসহ বিভিন্ন অঞ্চলের মজাদার খাবারের স্বাদ মিলবে তাদের অমৃত রেস্টুরেন্টটিতে।

৩১ জানুয়ারি হোটেল সারিনার এক বিশেষ জাঁকজমকপূর্ণ আয়োজন করে তাদের নতুন মেন্যুর পরিচয় করিয়ে দেয়। এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৭ সালে যাত্রা শুরু করা এই রেস্টুরেন্টটি দেশের ইন্ডিয়ান খাবারের জন্য বেশ আগে থেকেই বিখ্যাত। তবে ভোজনরসিকদের কথা চিন্তা করে মেন্যু আনা হয়েছে বেশ পরিবর্তন। যেখানে তাদের প্রতিটি খাবারে মিলবে ভারতের নিজস্ব স্বাদ।

অনুষ্ঠানের শুরুতে নতুন মেন্যু সম্পর্কে ধারনাদেন হোটেল কতৃপক্ষ। ছবি: হোটেল সারিনা

নতুন মেন্যু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিনার অপারেশন্স ম্যানেজার জেসন সালগাদো, ফুড এন্ড বেভারেজ ম্যানেজার রাকিব হোসাইন এবং সিনিয়র এক্সিকিউটিভ শেফ মোকাম সিংহ। এ সময় জেসন সালগাদো বলেন, আমরা সবসময় অতিথিদের জন্য সবচেয়ে ভালো মানের খাবার দিতে কাজ করে যাচ্ছি। এবার আমরা ভারতের বিভিন্ন অঞ্চলের খাবারের সঙ্গে ভোজন রসিকদের পরিচয় করিয়ে দিতে চাই। তাই তো এবার মেন্যুতে যুক্ত হয়েছে নতুন নতুন খাবারের আয়োজন।

এখানে এসে নিতে পারবেন বেম্বু বিরিয়ানির স্বাদ। ছবি: হোটেল সারিনা

ভারতীয় খাবারের স্বাদ যেন ঠিক থাকে সেটি তদারকি করবেন মোকাম সিংহ। তিনি সুদূর রাজস্থান থেকে এ দেশে এসে এখানে কাজ করে যাচ্ছেন বিগত বেশ কয়েক বছর যাবত। তিনি কাজ করেছেন ভারতের বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে। মোকাম সিংহ বলেন, আপনারা জানেন রাজস্থান ইন্ডিয়ান খাবার এবং ঐতিহ্যর জন্য বিখ্যাত। সেখানকার খাবারের স্বাদ পাবেন অমৃত রেস্টুরেন্টে বসেই।

রাজস্থানের মজাদার ডেজার্ট মিলবে মেন্যুতে। ছবি: হোটেল সারিনা

খাবারের মধ্যে আছে মালাই প্রণ উইথ নান, হাড়িয়ালি কাবাব, কাবাব টিক্কা, পনির টিক্কা, মাটন চাপলি কাবাব, মাটন রেজালা, তাবা ফিস, পনির বাটার মাসালা, কাসুন্দি প্রণ, আম্রিসারি ফিস, ফিস মাসালা, রেশমি কাবাব, ডাল মাখানি, মাটন রোগান রোস্ট, তন্দুরি চিকেন এছাড়াও অনেক খাবার। থাকছে মজাদার স্বাদের ডেজার্ট আইটেম। এখানে পরিবেশন করা হয় তাদের সিগনেচার আইটেম ‘বাহুবলি থালি’। যেখানে তন্দুরির সঙ্গে পরিবেশন হয় ৪০টি আইটেম। এ ছাড়াও অনেকগুলো থালি এখনে রয়েছে। যেমন, রাইস থালি কুজিন, আবদি কুজিন, কাশ্মীরি, পাঞ্জাবী, মুঘলাই ও বাঙালি থালি।

ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর