৬৬তম গ্র্যামিতে রচিত হলো মার্কিন গায়িকা টেইলর সুইফটের নতুন ইতিহাস। চতুর্থবারের মতো বিশ্ব সংগীতের মর্যাদাপূর্ণ এই আসরে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে পুরস্কার জিতেছেন তিনি। ২০২২ সালে প্রকাশিত ‘মিডনাইটস’ অ্যালবামের জন্যই এই অনন্য স্বীকৃতী পেলেন গায়িকা। এর আগে ৪ বার অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে এই পুরস্কার পাননি অন্যকোনো শিল্পী।
চতুর্থবার এ পুরস্কার জিতে পল সাইমন, ফ্রাঙ্ক সিনাত্রা ও স্টিভ ওয়ান্ডারের রেকর্ড ভেঙে দিলেন সুইফট। এ ছাড়াও এবারের ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’, ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’সহ মোট ৬টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন টেলর সুইফট।
অনুভূতি প্রকাশ করে সুইফট জানান, এই সম্মান তাঁর জীবনের সেরা মুহূর্ত। গান লেখা ও গাওয়ার মাধ্যমে তিনি যে পরিপূর্ণতা অনুভব করেন এর জন্য তিনি আনন্দিত। তাঁর ভাষ্য, ‘এটি আমাকে আন্দোলিত করে তোলে। আমি চাই, এটা চলুক।’
তিনি আরও বলেন, ‘এই পুরস্কার আমাকে ভাসিয়ে দিয়েছে। যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে।’
পাশাপাশি মঞ্চে নতুন অ্যালবামের ঘোষণাও দিয়েছেন সুইফট। যে খবর প্রায় ২ বছর ধরে গোপন রেখেছিলেন তিনি! নতুন এই অ্যালবামে ১৯ এপ্রিল প্রকাশিত হবে। যার শিরোনাম নির্ধারিত হয়েছে ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’। এই অ্যালবামে থাকছে ১৬টি গান, তবে কিছু ভার্সনে ‘দ্য মেনুস্ক্রিপ্ট’ নামে একটি বোনাস গান রাখার ঘোষণাও দেন তিনি।
এবারের গ্র্যামিতে টেইলর সুইফট ছাড়াও বাজিমাত করেছেন মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশ প্রমুখ। এ ছাড়া বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে শিরোপা জিতেছে ভারতীয় চার সংগীতশিল্পী। ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছে ব্যান্ড ‘শক্তি’। এই ব্যান্ডে রয়েছেন উস্তাদ জাকির হুসেন। এ নিয়ে তিনবার গ্র্যামি জিতেছেন তিনি।


গ্র্যামিতে দ্যুতি ছড়ালেন বাংলাদেশি এই দুই তারকা
গ্র্যামিতে ইতিহাস গড়লেন উস্তাদ জাকির হুসেন
