গ্র্যামিতে দ্যুতি ছড়ালেন বাংলাদেশি এই দুই তারকা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪২ পিএম

রোববার (৪ ফেব্রুয়ারি) ঘোষিত হলো ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ব সংগীতের রথী-মহারথীরা। তাঁদের পাশে গ্র্যামিতে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও মুজা। সংগীতের মর্যাদাপূর্ণ এই আসরে আমন্ত্রিত ছিলেন তাঁরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সেই আনন্দ-মুহূর্ত ভাগ করে নিয়েছেন এই দুই তারকা।

এ সময় ফুয়াদের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো স্কার্ফ ও কালো সানগ্লাস। আর মুজা পরেছিলেন টাক্সেডো ও সাদা শার্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফুয়াদের সঙ্গে একটি স্থিরচিত্র শেয়ার করে ফেসবুকে মুজা লিখেছেন, ‌‘কোনো কিছুর আগে বলতে চাই—সকল প্রশংসা উপরওয়ালার। আমি শুধু আশীর্বাদপ্রাপ্তই নই, বরং গর্বিত যে বাংলাদেশের অন্যতম বড় শিল্পীর সঙ্গে গ্র্যামিতে যোগ দিতে পেরেছি! আমার বয়সী অনেকে এই স্বপ্ন দেখে এবং আমি সেটা বাস্তব করতে পেরেছি। পরবর্তী স্বপ্ন হলো একটি বাংলা গান শুধুমাত্র গ্র্যামিতে মনোনয়ন নয়, গ্র্যামিতে পুরস্কৃত করা! আমি জানি আমরা এটা করতে পারব।’

দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসে রোদ থাকলেও গ্র্যামির রাতে প্রবল বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টিস্নাত আবহাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ছবি ও রিল বর্ষণ করেছেন ফুয়াদ ও মুজা।

প্রসঙ্গত, এবারের গ্র্যামিতে বাজিমাত করেছেন টেইলর সুইফট, মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশ। এ ছাড়া বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে শিরোপা উঠেছে ভারতের চার শিল্পীর মাথায়। ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছে ব্যান্ড ‘শক্তি’। এই ব্যান্ডের সঙ্গেই জড়িয়ে উস্তাদ জাকির হুসেন থেকে শঙ্কর মহাদেবনের নাম।

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
লোডিং...

এলাকার খবর