আবারও বাংলাদেশে এসে পড়ল মর্টার শেল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮ পিএম

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারের গোলার আঘাতে বাংলাদেশের অভ্যন্তরে দুজন মারা যাবার একদিনের মাথায় আবারও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের সীমানায়। আজ মঙ্গলবার সকালে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পেছনে মর্টার শেলটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় আতঙ্কের জনপদে ভয় আরও বেড়েছে। 

সকাল নয়টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে অন্তত ৩০০ মিটার দূরত্বে থাকা ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি বাড়িতে এসে পড়ে  একটি মর্টার শেল। ঘরের পাশে বাগানে বিস্ফোরিত  হয় শেলটি। এতে কেউ হতাহত না হলেও শেলের আঘাতে ফুটো হয়ে যায় বাড়ির দরজা-জানালা। স্পিন্টার আঘাত করে দেয়ালে।

বাড়ির মালিক মোহাম্মদ ইউনুস বলেন, ‘সকালে উঠানে রোদ পোহাচ্ছিলাম। হুট করে ঘরের পেছনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। ভয়ে সবাই ঘরে আশ্রয় নিই। এখন আতঙ্কে কি করব বুঝে উঠতে পারছি না।’ 

ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমার বাহিনীর ব্যাটালিয়ন সদরদপ্তর দখলে তীব্র লড়াই চলছে। এর মধ্যেই মঙ্গলবার সকালে বাংলাদেশে এসে পড়ে মর্টারের গোলা ও গুলি। মর্টার শেল আঘাত হানার পর আতঙ্কিত জনপদে শুরু হয় ছুটোছুটি। দিশেহারা মানুষ বুঝে উঠতে পারে না, কোথায় যাবেন?

সোমবারও রাতভর গোলাগুলির শব্দে ঘুমহীন সময় কাটিয়েছে এই এলাকার মানুষ। সকাল সকাল এই ঘটনা পুরো এলাকায় থমথমে পরিস্থতি বিরাজ করছে। স্থানীয় বেতবুনিয়া বাজারের দোকানদার মো. দিদার হোসেন বলেন, ‘গতকাল দুজন মারা গেছে। আজও একটি মর্টার শেল পড়েছে। কখন কি হয়, সেই চিন্তায় আছি।’ 

মর্টার শেলের বিস্ফোরণের পর খন্ডাংশটি স্থানীয় বিজিবি চেকপোস্টে জমা দিয়েছে এলাকাবাসী।  

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারের আঘাতে বাংলাদেশের অভ্যন্তরে দুই জন মারা যাবার একদিনের মাথায় আবারও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের সীমানায়। মঙ্গলবার সকালে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পেছনে মর্টার শেলটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় আতঙ্কের জনপদে ভয় আরও বেড়েছে।

ভারতের নয়াদিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ দূতাবাস। বুধবার সকালে সংঘটিত মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকসহ অন্তত ২১ জনের...
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। গতকাল সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।  
বাংলাদেশ সরকার সীমান্তে যেকোনো ধরণের অবৈধ পুশব্যাকের বিপক্ষে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে উপস্থিতি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পুশ-ইন ও ভিসা নিয়ে নানা আলোচনায় ভারত ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর