আমরা অবৈধ পুশব্যাকের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

বাংলাদেশ সরকার সীমান্তে যেকোনো ধরণের অবৈধ পুশব্যাকের বিপক্ষে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে উপস্থিতি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে পুশব্যাকের চেষ্টার প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'তারা (ভারতীয়) আইনানুগ প্রক্রিয়ার আমাদের নাগরিকদের এনআইডি যাচাই করে তালিকা দেওয়ার কথা। কিন্তু এমন কোন তালিকা পায়নি (বাংলাদেশ) সরকার।'  

সীমান্তে হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জিরো লাইনে কোন হত্যা হলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যায়। কিন্তু নিজ নিজ টেরিটোরিতে কোন অপরাধের কারনে হত্যা বর্ডার কিলিং না।'

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। এ নিয়ে সীমান্তে নতুন করে বিএসএফ কর্তৃক পুশব্যাকের শঙ্কা তৈরি হয়। 

এদিকে জানা গেছে, যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে আটকে আছেন নারী ও শিশুসহ ১২ জন। তারা ভারতীয় নাকি বাংলাদেশি নাগরিক- এই প্রশ্নে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকেও কোনো সমাধান মেলেনি। ফলে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

এদিকে, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমেদ জানান, এই মামলায় সাক্ষ‍্যগ্রহন চলছে। বিচারাধীন বিষয়ে কোন মন্তব্য করতে চাইনা। তবে সবার প্রত্যাশা বিচার কাজ দ্রুত শেষ হবে। এতে রায় কি হবে সেটা আদালতের এখতিয়ার।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গল সলিমপুরে কাউকে উচ্ছেদ করা হবে না। তবে সন্ত্রাসীদের বিষয়ে জিরো টলারেন্স অবস্থান ধরে রেখেছে সরকার।

এদিকে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজাকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা আটক হয়েছে তাদের বিরুদ্ধে অন‍্য কোনো মামলা থাকতে পারে।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
কক্সবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি সেনাবাহিনী সংশ্লিষ্ট আইন অনুযায়ী...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর