ঘাঁটি দখল করল আরাকান আর্মি, পালিয়ে বাংলাদেশে আসছে বিজিপি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম

বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের আক্রমণে ক্রমাগত চাপের মুখে মিয়ানমারের জান্তা সরকার। বিদ্রোহীদের কাছে উত্তর-পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে মিন অং হ্লাইংয়ের জান্তা বাহিনী। পশ্চিম সীমান্তে আরাকান আর্মির (এএ) হামলায় পিছু হটছে তারা। এরই মধ্যে একে একে সেখানকার সব সামরিক ঘাঁটি চলে যাচ্ছে আরাকান আর্মির দখলে।

বেসরকারি সংবাদ পরিষেবা সংস্থা রেডিও ফ্রি এশিয়া বলছে, রোববার বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমার বর্ডার গার্ড ফোর্সের আরও একটি ঘাঁটিতে আক্রমণ চালায় আরাকান আর্মি। মিয়ানমারের পশ্চিম সীমান্তের এই ঘাঁটিতে পূর্ণ সামরিক শক্তি নিয়ে চালানো হয় এই হামলা। 

হামলার পর পরিস্থিতি সামলাতে না পেরে বাংলাদেশ সীমান্তের দিকে দৌঁড়ে পালায় বিজিপি সদস্যরা। এরই মধ্যে এভাবে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ২২৯ জন বিজিপি। মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রোববার বিকেলে তাউং পিও লেত ইয়ারের ওই ঘাঁটি দখলে নেয় আরাকান আর্মি।

ক্রমেই জান্তা বাহিনীর ওপর চড়াও হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীরা। তিনদিনে জান্তা বাহিনীর গুরুত্বপূর্ণ অনেক সামরিক ঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহীরা। আর এ লড়াইয়ে নিহত হয়েছে ৬২ জান্তা সেনা। পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফস) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে দিশেহারা জান্তা সরকার। 

তিনদিনে সাগাইং, মাগওয়ে ও মান্দালয় অঞ্চল ও কাচিন ও কারেন রাজ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম ইরাবতী বলছে, অনেক চেষ্টার পরও পিডিএফ বাহিনীর হাত থেকে সাগাইং শহর পুনর্দখলে নিতে পারেনি জান্তা বাহিনী। 

এর মধ্যেই সোনার খনির এলাকা হিসেবে পরিচিত হোমালিনের সেউই পি আয়ে শহর নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালায় জান্তা। কিন্তু ব্যর্থ হয়ে সেই অভিযান বন্ধ করে দেয়।  

এর আগে টানা লড়াইয়ের পর গত বছরের নভেম্বরে এই শহর চলে যায় পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফএস) হাতে। সংবাদমাধ্যম ইরাবতী বলছে, ৪০০ জান্তা সেনা এই শহর পুনরুদ্ধারের অভিযান চালায়। গত শনিবার তারা ব্যর্থ হয়ে ফিরে আসে। নিহত হয় অনেকে। 

বিদ্রোহীদের দমাতে না পেরে এবার শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানো শুরু করেছে জান্তা বাহিনী। সোমবার কারেনি রাজ্যের ডেমোসো শহরতলীর একটি স্কুলে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ৪ শিশু নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।

মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের এক গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কলকাতার নিউটাউনে অনুষ্ঠিত হলো ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক। ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বৈঠকে দুই দেশের প্রতিনিধি গঙ্গার পানি বণ্টন ও চুক্তি নবায়ন নিয়ে আলোচনা...
ভারতে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ ৯০তম যৌথ নদী কমিশনের বৈঠক। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় বৈঠক শুরু হয়। প্রথম দিনে ব্যারাজ সংলগ্ন এলাকায় প্রাথমিক বৈঠক ও পর্যবেক্ষণ করা...
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়া সম্পর্কে। আইন অনুযায়ী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীরা সুরক্ষিত থাকবেন,...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর