আক্কেল দাঁতের ব্যথায় কাবু হলে কী করবেন?

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৬:২১ পিএম

আমাদের দাঁতের দুই পাটিতে মোট ৩২টি দাঁত থাকে। মুখের ভেতরের দিকে দাঁতের পাটির একদম শেষ দিকের দাঁতগুলো মাড়ির দাঁত নামে পরিচিত। ওপরে-নিচে মাড়ির দাঁতের একদম শেষ চারটি দাঁতকে বলা হয় আক্কেল দাঁত। অন্যান্য দাঁতের মধ্যে এগুলোই সবচেয়ে বেশি বড় হয়। 

আক্কেল দাঁত কতটা জরুরি 
আমাদের জীবনে আক্কেল দাঁতের গুরুত্ব কম। যদি আক্কেল দাঁত আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কিংবা ভবিষ্যতে এর থেকে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তখন এই দাঁত তুলে ফেলা উচিত। তবে দাঁত তোলার আগে চিকিৎসকরা একাধিক বিষয় যাচাই করে নেন।

যেমন: এই দাঁতের কারণে অন্য দাঁতগুলোর সমস্যা হচ্ছে কিনা? মুখের ভিতর অন্যান্য সমস্যা তৈরি করছে কিনা? সার্জারি করলে কী বা কেমন জটিলতা তৈরি হতে পারে ইত্যাদি। এগুলো বিবেচনা করার পরই দন্ত চিকিৎসক সিদ্ধান্ত নেন সার্জারির প্রয়োজন আছে কিনা। 

আক্কেল দাঁতে জটিলতার সম্ভাবনা কতটুকু 
আক্কেল  দাঁত তোলার পরই অনেকের মুখ বা মাড়ি ফুলে যায়, ব্যথা হয়। তবে সেটা দীর্ঘস্থায়ী নয়। যদি ব্যথাটা থেকেই যায় বা ফিরে আসে, সেক্ষেত্রে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে মুখ ধুলেই সমস্যা দূর হবে। 

করণীয়:
দাঁতের মাড়ি শক্ত হয়ে যাওয়ার পর আক্কেল দাঁত গজায়। তাই আক্কেল দাঁত গজানোর আগে মাড়িতে বেশ কিছুদিন ব্যথা হয়। এই ব্যথা তীব্র হলে দেরি না করে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আক্কেল দাঁত তুলে ফেলার পর ব্যথা হলে কিছু বিষয় মনে রাখা দরকার। যেমন:  
 ১. ঠান্ডা ও নরম খাবার খাওয়া। 
২. কোনো ধরনের গরম ও শক্ত খাবার না খাওয়া।  
৩. ধূমপান না করা। এতে জটিলতা বাড়বে। 
৪. সার্জারির পর কয়েকদিন ব্যায়াম না করা। এতে মাড়িতে ব্যথা হতে পারে। 

লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর