ছানি কী? চোখে ছানি পড়ে কেন?

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ এএম

ছানি এমন এক রোগ, যেখানে চোখের স্বাভাবিক স্ফটিক লেন্সটি ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে যেতে শুরু করে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোখের লেন্স পুরু, ঘোলা এবং অসংকোচনশীল হয়ে ওঠে।

এর সঙ্গে যুক্ত হয় লেন্সের ভেতরকার প্রোটিন এবং ফাইবারের একত্রে ভেঙে যাওয়ার প্রবণতা। পরবর্তীতে ভেঙে যাওয়া প্রোটিন এবং ফাইবার মেঘের মত জমে তৈরি করে ক্লাউডি লেন্স বা ছানি।

ছানি কেন হয়

বেশি বয়স ছানি রোগের সবচেয়ে সাধারণ কারণ। ৪০ বছর বয়সের পর থেকে চোখের লেন্সের গাঠনিক পরিবর্তনের কারণে ছানি রোগ দেখা দেয়। আবার শিশুদের মধ্যে দেখা যায় জন্মগত ছানি।

একজন গর্ভবতী মা প্রথম তিনমাসে রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে গর্ভস্থ শিশুটি কনজেনিটাল রুবেলা সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। যার ফলে শিশু জন্মগত ছানি রোগে আক্রান্ত হয়। এ ছাড়া অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে–

১. চোখে আঘাত।

২. স্থূলতা।

৩. চোখে ঘন ঘন প্রদাহ।

৪. ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ।

৫. ঘন ঘন সূর্যের অতি বেগুনি রশ্মির সংস্পর্শে আসা।

৬. বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার না করা।

৭. ওয়েল্ডিং এর কাজ করার সময় প্রতিরক্ষামূলক আই শিল্ড পরিধান না করা।

৮. বংশগত কারণ।

৯. মদ্যপান এবং ধূমপান।

১০. দীর্ঘকালব্যাপী স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহার।

 

লেখক: চিকিৎসক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর