অবশেষে মুখ খুললেন মাহির স্বামী রকিব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮ এএম

ফের বিচ্ছেদের পথে চিত্রনায়িকা মাহিয়া মাহি। শিগগিরই তিনি স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন অভিনেত্রী নিজেই।

বিয়ের আড়াই বছরের মাথায় তাঁদের সংসার ভাঙল। ভিডিওতে বিচ্ছেদের বিষয়টি জানিয়ে মাহি বলেন, ‘আমরা দুজন দুজনের প্রতি সম্মান নিয়েই সিদ্ধান্ত নিয়েছি সেপারেশনে যাব। আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। খুব দ্রুতই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাব। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’

পাশাপাশি সন্তান ফারিশকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হন মাহি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার যে ছোট বাবুটা। আমার ফারিশ আমার কলিজার টুকরা। ছোট বাচ্চাটাকে অনেকে অনেক কথা বলেন। ওকে নিয়ে কিছু লিখবেন না। কোনো বাচ্চাকে নিয়েই লিখবেন না। আমার আর ফারিশের জন্য দোয়া করবেন। প্রফেশন থেকে অনেক দূরে। নতুন করে কাজ শুরু করব। আমার বাচ্চাটা বড় করব। সবাই দোয়া করবেন ফারিশকে নিয়ে আমার চলার পথটা যেন মসৃণ হয়।’

এদিকে, বিচ্ছেদের বিষয়ে এতদিন কিছুই বলেননি মাহির স্বামী রকিব। ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও কল রিসিভ করেননি। অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রকিব। গণমাধ্যমে তিনি বললেন, ‘আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিই। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি। তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না। সময় নিই, তারপর বলব।’

২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি তাঁদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। রকিবের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তান রয়েছে মাহির। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই তাঁর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনা আবারও আলোচনায় এসেছে। এ বিষয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওবার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সাবেক তথ্য ও...
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অবসর কাটানোই মূলত তার এই সফরের উদ্দেশ্য। এ সফরের মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। নায়িকার সর্বশেষ খবর জানা...
ঢাকাই সিনেমার দুই আলোচিত তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে।
বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েক দিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর