ট্রান্সকম গ্রুপ: ৩ মামলা, আসামি বড় বোন–মা–ভাগ্নে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম

প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তাকে। বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় ৩টি মামলা করেন। এসব মামলায় কোম্পানির শেয়ার ও অর্থসম্পদ নিয়ে প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গ এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, তিনটি মামলায় আসামি করা হয়েছে মোট ৮ জনকে। এরমধ্যে ৫ জনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা হলেন শাযরেহ হকের বড় বোন ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান; সিমিন রহমানের ছেলে ও ট্রান্সকমের হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন এবং শাযরেহ ও সিমিন রহমানের মা ও ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান।

দেশের অন্যতম বড় ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ট্রান্সকম গ্রুপ। গ্রুপটির অধীনে পরিচালিত কোম্পানিগুলোর মধ্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, ট্রান্সকম বেভারেজেস, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন, ট্রান্সকম কনজিউমার প্রোডাক্টস, ট্রান্সকম ফুডস, ট্রান্সকম ইলেকট্রনিকস, ট্রান্সক্রাফট, মিডিয়াস্টার অন্যতম। 

নরসিংদীর মাধবদীতে কর্মস্থল হতে ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ এবং পরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে মোশাররফ ও মাহবুব নামের দুই যুবকের বিরুদ্ধে। 
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় স্কুটি চালক এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লি চং ইয়াং (৪৮) নামের ওই ব্যক্তি নরসিংদীর মাধবদী...
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আগামী ৭ জুন (রোববার)। মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন বিচারক।
রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
লোডিং...

এলাকার খবর