স্বামীর স্ট্যাটাসের পর মাহি লিখলেন, একা একা লাগে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম

স্বামী রকিব সরকারের সঙ্গে থাকছেন না ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভিডিও বক্তব্য দিয়েছেন এই নায়িকা। 

৮ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি জানান, তাঁর স্বামী গাজীপুরের আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। দুজন আলাদা হয়ে গেছেন। খুব দ্রুত তাঁদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হবে।

এদিকে বিচ্ছেদের ঘোষণার এক সপ্তাহের মাথায় ফেসবুকে স্ট্যাটাস লিখে স্ত্রী, সন্তানসহ রাকিব একটি ছবি প্রকাশ করেন।

গতকাল বুধবার পাশে মাহি ও সন্তান ফারিশকে কাঁধে নিয়ে দাঁড়ানো একটি ছবি রাকিব তাঁর ফেসবুকে পেজে প্রকাশ করেন। সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘তোমাতেই ডুবে থাকি।’

অন্যদিকে, বর্তমান একমাত্র পুত্র ফারিশের সঙ্গে সময় কাটছে মাহিয়া মাহির। তবে নায়িকা রহস্যঘেরা পোস্ট দিয়েছেন। লেখেন— ‘একা একা লাগে।’ তবে কাকে নিয়ে মাহির এ মন্তব্য তা জানা যায়নি। 

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাদের ওই বিয়ে ভেঙে যায়।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর