মাহির প্রতি স্বামীর অভিযোগ: সে কুফুরি দ্বারা আক্রান্ত

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরপরই একে অপরকে নিয়ে নিয়মিত স্ট্যাটাস দিয়ে চলেছেন ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি ও ব্যবসায়ী রকিব সরকার। 

মাহিকে নিয়ে এবার বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন তাঁর স্বামী রকিব সরকার। ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, মাহি দীর্ঘদিন ধরে কুফুরি দ্বারা আক্রান্ত।

লিখেছেন, ‘মাহি দীর্ঘদিন ধরে কুফুরি দ্বারা আক্রান্ত। মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না, প্লিজ। আমি অনেক কষ্ট পাই। একসাথে না থাকলেও তাকে আমি ভালোবাসি। ফারিশের মা হিসেবে তার সম্মান অনেক ঊর্ধ্বে।’

তবে তাদের এই এমন স্ট্যাটাস চালাচালিতে কেউ কাউকে গুরুত্ব দিতে নারাজ। এর আগে রকিবের বিভিন্ন স্ট্যাটাসের জবাবে গত মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় মাহি বলেন, ‘রকিব ফেসবুকে কী লিখল, কী লিখল না সেটা আমার কিছু না, আমি ডোন্ট কেয়ার। আমার পেটের মধ্যে বোমা মারলেও, আমার মাথায় পিস্তল ধরলেও আমি রকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। ওর কী কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কী প্রবলেম। বিয়ের হলে বোঝা যায় কার কী প্রবলেম।’

অভিনেত্রী আরও বলেন, ‘রকিব আমার স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে ভালোবাসছি। অল্প না, অনেক ভালোবাসছি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি, কারণ তিনি তা পছন্দ করতেন না। সে আমাকে কখনো বলে নাই যে তুমি সিনেমা করতে পারবে না। আমার মনে হয়েছে যে ওরে এটা (সিনেমা) পছন্দ না। আমি এজন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।’

জুলাই গণঅভ্যুত্থানের পর চুপিসারে দেশ ছেড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সেখান থেকে সামাজিকমাধ্যমে দেওয়া তাঁর এক স্ট্যাটাস অনুরাগীদের নজর কেড়েছে।...
ঢাকাই সিনেমার দুই আলোচিত তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে।
বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েক দিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু...
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশ্য তারও আগে থেকেই চলচ্চিত্র দুনিয়া থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। সক্রিয় ছিলেন রাজনীতিতে। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি,...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর