অবৈধ ভবন-রেস্তোরাঁয় কোনো ব্যত্যয় পেলেই সিলগালা: মেয়র তাপস

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০১:৩৭ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, অবৈধ ভবন ও রেস্তোরাঁয় কোনো ব্যত্যয় পাওয়া গেলেই সিলগালা করে দেওয়া হবে। তবে ব্যত্যয় শুধরে কেউ আবেদন করলে পুনরায় অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।

রাজধানীর মতিঝিলের সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মেয়র।

এ সময় দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘ঢালাওভাবে কারোর ওপর দোষ না দিয়ে যারা যারা আইনের ব্যত্যয় ঘটাচ্ছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। বেইলি রোডের আগুনের ঘটনায় প্রথম দায় স্থপতির, দ্বিতীয়ত যারা এমন ভবনের অনুমোদন দিয়েছে।’

বেইলি রোডের ঘটনায় দায়সারা তদন্ত প্রতিবেদন না দিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ার আহ্বান জানান মেয়র। মেয়র তাপস বলেন, ‘আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’ 

সিটি করপোরেশনের চলমান অভিযান নিয়ে মেয়র বলেন, শৃঙ্খলায় না ফেরা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা চালু হয়েছে। তবে, এ নিয়ে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা ও জরিমানার কথা জানিয়ে মোবাইলে ভুয়া...
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাতে স্থানীয়দের...
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুরে যাত্রীদের চাপ, বাস ও লঞ্চেও ভিড়। মঙ্গলবার ভোর থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর