শাকিব-সাকিব বসলেন একমঞ্চে

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৫৮ পিএম

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে শাকিব ও সাকিব। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এবার এই দুই ভিন্ন অঙ্গনের সুপারস্টারকে পাওয়া গেল একমঞ্চে। কারণ, শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক অ্যান্ড হারল্যানের শুভেচ্ছাদূত হলেন সাকিব।

এ উপলক্ষে আজ সকালে রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন অভিনেতা শাকিব খান। জনপ্রিয়তা দিয়ে তিনি পৌঁছেছেন খ্যাতির চূড়ায়। মাসখানেক আগে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হন। যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে।

শুধু বাংলাদেশ নয়, শাকিবের এই কোম্পানির পণ্য পাওয়া যাচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। এবার শাকিবের এই কোম্পানির হোমকেয়ার ও হোমক্লিনিং ‘টাইলক্স’-এর শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।

উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। এর বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। অন্যদিকে, এ মাসেই তিনি শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন ‘তুফান’ নামে আরেক ছবির শুটিংয়ে অংশ নিয়ে, যেটি ঈদুল আজহায় মুক্তি পাবে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিবের ‘দরদ’।

মুক্তির পরদিনই দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে দ্বিগুণ হলো শাকিব খান অভিনীত ‘রকস্টার’-এর শো। ঈদের দিন (২৮ মে) সিনেমাটির শো ছিল ১৮টি। তবে দর্শক চাহিদায় একলাফে তা আজ ৩৬টি। এদিকে,...
অবশেষে কাটল জট। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের স্থগিতাদেশ প্রত্যাহারের পর আবারও প্রেক্ষাগৃহে প্রদর্শনে আর কোনো বাধা রইল না শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স’-এর। আজ রোববার সিনেমাটির...
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চিত্রনায়ক শাকিব খান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ হওয়া।...
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর