গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের খরচ দেবেন প্রধানমন্ত্রী 

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৫:৪৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়াদের চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বহন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবাবর সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে দগ্ধদের চিকিৎসায় গঠিত একটি বোর্ড সভায় তিনি এ কথা বলেন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি নিজে বহন করবেন। 

সভায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। 

সামন্ত লাল সেন বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের শারীরিক কষ্ট অনেক। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্যদের মত করে আমাদের সবাইকে চিন্তা করতে হবে। দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশংকাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু কোন রোগীর প্রতি শেষ মুহুর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন কোনরকম অবহেলা না থাকে এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে।’ 

সভায় স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়, সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনায় হাসপাতালটিতে মোট ৩২ জন ভর্তি আছেন। এর মধ্যে ৫ জন আইসিইউ এবং ২ জন এইচডিইউতে ভর্তি আছেন। রোগীদের মধ্যে শতভাগ দগ্ধ রোগী আছেন একজন, ৯৫ ভাগ আছেন ৩ জন এবং ৫০ থেকে ১০০ ভাগ আছেন ১৬ জন। 

গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। এ ঘটনা জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। 

এলাকাবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় শফিক খান তাঁর বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর এর চাবি থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে তিনি সিলিন্ডারটি বাইরের রাস্তায় ছুঁড়ে ফেলেন। তখনও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এমন সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে রাস্তায় থাকা ৩৬ জন দগ্ধ হন।

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সাবেক সংগঠক ও শ্রমিক শক্তির সংগঠক আনোয়ার হোসেনকে (৩৮) গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান,...
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেখানে রুটি তৈরির কারখানার সন্ধান পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এছাড়া ভবনের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ...
ঈদযাত্রায় শেষ মুহূর্তে মহাসড়কে মানুষের ঢল থাকলেও নেই যানবাহনের ধীরগতি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনেকটা স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর