গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩৫

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০১:২৪ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনায় কমপক্ষে ৩৫ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় শফিক খানের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর থেকে চাবি থেকে গ্যাস বের হতে থাকে। পরে তিনি সিলিন্ডারটি বাইরের রাস্তায় ছুঁড়ে ফেলেন। তখনও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এমন সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে রাস্তায় থাকা কমপক্ষে ৩৫ জন দগ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে তাদের মধ্যে ২৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুনে দগ্ধদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুরে আগুনের ঘটনায় ২৯ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর