গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু 

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১২:১৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের একজন সোলাইমান মোল্লা (৪৫) মারা গেছেন। শুক্রবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

সোলাইমানের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ শুক্রবার সকালে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিস্ফোরণের এই ঘটনায় এটিই প্রথম মৃত্যু। 

গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

গত বৃহস্পতিবার দগ্ধদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারব না, কিন্তু কোনো রোগীর প্রতি শেষ মুহুর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন কোনোরকম অবহেলা না থাকে, এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে।’

দগ্ধদের চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন বলেও জানান তিনি।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
বড় ছেলে ডক্টরেট, আছে বিশ্বের একাধিক নামি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, পড়ান বুয়েটে। মেঝ ছেলে সরকারের যুগ্ম সচিব। আর ছোটোজন কানাডা প্রবাসী। নিজের জীবনের সবটুকু দিয়ে প্রতিষ্ঠিত করা সন্তানদের কারও কাছেই...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর (রহ.) মাজারের কুমিরটিকে খুব শিগগির অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাজারের সার্বিক নিরাপত্তা ও মাজার ব্যবস্থাপনা বিষয়ক এক...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর