আবারও ইতিহাসনির্ভর সিনেমায় কিলিয়ান মারফি

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৬:৫৪ পিএম

ইতিহাসনির্ভর চলচ্চিত্র ‌‌‘ওপেনহাইমার’ দিয়ে এবারের অস্কারে বাজিমাত করেছেন আইরিশ অভিনেতা কিলিয়ান মারফি। জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এই রেশ থাকতে থাকতেই আবারও ইতিহাসনির্ভর নতুন চলচ্চিত্রে যুক্ত হলেন মারফি। ‘ব্লাড রানস কয়েল’ নামে এটি নির্মিত হবে ইউনিভার্সেল পিকচার্সের ব্যানারে। খবর ভ্যারাইটির।

সিনেমাটি তৈরি হচ্ছে মার্ক আ. ব্র্যাডলির ‘ব্ল্যাড রানস কয়েল: দ্য ইয়াবলনস্কি মার্ডারস অ্যান্ড দ্য ব্যাটল ফর দ্য ইউনাইটেউ মাইন ওয়ার্কারস অব আমেরিকা’ অবলম্বনে। যেখানে উঠে এসেছে দেশটির মাইন ইউনিয়নের সংগঠক জোসেফ ‘জক’ ইয়াবলনস্কির হত্যাকাণ্ড। যিনি ১৯৬৯ সালে নিজের বাসায় স্ত্রী-কন্যাসহ খুন হয়েছিলেন। আমেরিকার ইতিহাসে যা ‘১৯৬৯ মার্ডার’ নামে পরিচিত। 

জানা যায়, দুর্নীতিবাজ ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন ইয়েবলনস্কি, যা ওই সময়কার আমেরিকান কয়লাশিল্পের আড়ালে বিভিন্ন লেনদেনের বিষয়কে সামনে নিয়ে এসেছিল। আর এতেই রোষানলের শিকার হন তিনি। ধারণা করা হচ্ছে—এই ইয়েবলনস্কির চরিত্রেই দেখা যাবে মারফিকে।

সিনেমাটিতে প্রযোজক হিসেবেও থাকছেন অভিনেতা। বিগ থিংকস ফিল্মসের মাধ্যমে অ্যালেন মোলোনির সঙ্গে যৌথভাবে থাকছেন তিনি। অন্যদিকে, প্রযোজনায় আরও রয়েছেন ড্যাভিস ব্রাদার্সের ‘ড্যাভিস এন্টারটেইনমেন্ট’। চিত্রনাট্য লিখছেন জেজ বাটারওয়ার্থ ও জন-হেনরি বাটারওয়ার্থ। তবে এই পিরিয়ডিক্যাল সিনেমাটির পরিচালনায় কে থাকছেন, সেটা এখনও প্রকাশ করেনি ইউনিভার্সেল।

প্রসঙ্গত, নির্মাতা ক্রিস্টোফার নোলানের ‌ওপেনহাইমার দিয়ে আরও একবার আলোচনায় রয়েছেন কিলিয়ান মারফি। তবে এই তারকার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বারলে’ চলচ্চিত্রটি। এরপর তুমুলভাবে তিনি জনপ্রিয়তা কুড়িয়ে নেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজে।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর