নতুন ‘পিকি ব্লাইন্ডার্স’-এও ফিরতে চান মারফি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম

নির্মাতা ক্রিস্টোফার নোলান পরিচালিত ‌‘ওপেনহাইমার’ ছবির জন্য আসন্ন অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন কিলিয়ান মারফি। এর আগে এই অভিনেতা প্রশংসিত হয়েছেন ‘ইনসেপশন’ ও ‘ডানকার্ক’ সিনেমায়। তবে মারফি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তাঁর ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের জন্য। সম্প্রতি সেই নন্দিত গ্যাংস্টার সিরিজে আবারও ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

৬ষ্ঠ সিজনের মাধ্যমে সিরিজটির ইতি টেনেছিলেন নির্মাতা স্টিভেন নাইট। তবে ভক্তদের আশা ছিল—হয়তো থমাস শেলবির গল্পের শেষটা তাঁরা এর পরের সিজনে দেখতে পাবেন। কিন্তু তা হয়নি। এবার এক দশক পর তাঁদের সেই আশা পূর্ণ হওয়ার পথে। পরিচালকের পর অভিনেতা মারফিও জানালেন ছোট কিংবা বড়পর্দায় ‌‘থমাস শেলবি’ চরিত্রে হাসিমুখে ফিরতে চান তিনি। খবর গার্ডিয়ানের।

মারফি বলেন, ‘যদি আরও গল্প বলার থাকে, এবং যদি স্টিভেন নাইট নতুন কোনো স্ক্রিপ্ট তৈরি করে থাকেন, জানি তিনি পারবেন, তাহলে আমি সেখানে থাকব। যদি ৫০ বছর বয়সী টমি শেলবিকে দেখাতে চান, তবে সেটাতেও আমি থাকব।’ 

থমাস শেলবি লুকে মারফি। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিবিসি রেডিও ফোরের ‘ডেজার্ট আইল্যান্ড ডিস্ক’ অনুষ্ঠানে এসে ওপেনহাইমার ও পিকি ব্লাইন্ডার্স নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন মারফি। জানান, আগেই তিনি বুঝতে পেরেছিলেন ওপেনহাইমার চরিত্রটি গোটা চিত্রনাট্যের সমন্বয় সাধন করবে। ফলে এটি তিনি নিজের কিছু উপাদানও যুক্ত করেছিলেন। শেষমেশ যে ওপেনহাইমার তৈরি হয়, সেটা একই সঙ্গে ক্রিস্টোফার নোলান ও তাঁর সংস্করণ।

৪৭ বছর বয়সী এ অভিনেতা আরও জানান, ছেলেবেলায় তাঁর স্বপ্ন ছিল সংগীত দুনিয়ায় আত্মপ্রকাশ করা। সেই স্বপ্ন প্রায় বাস্তবেও রূপ নিতে যাচ্ছিল। কিন্তু অভিভাবকরা বাধা দেন। শেষে মারফিও হাল ছেড়ে দিয়ে অভিনয়ে পা রাখেন।

সফলতার প্রশ্নে মারফি স্বীকার করেন, অ্যাওয়ার্ড মৌসুমের বহু আগে থেকেই তিনি লাল গালিচায় হাঁটার জন্য মুখিয়ে ছিলেন। তিনি বলেন, ‘অভিনয়ে এ পর্যন্ত আসতে অনেক সংগ্রাম করেছি। অভিনয় দেখার বিষয়টি দর্শকের কাছে উপভোগের। আপনার উপভোগের বিষয়বস্তু বদলাতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে তা নয়।’

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের স্বাধীনতা যুদ্ধ ও গৃহ যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বারলে’ চলচ্চিত্রটি মারফির ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল। যদিও পিকি ব্লাইন্ডার্সের থমাস শেলবি চরিত্রটির জন্য এখন তিনি সর্বাধিক জনপ্রিয়।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর