হাভানা সিনড্রোম: মার্কিন কর্মকর্তারা আক্রান্ত, নেপথ্যে রাশিয়া!  

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৭:১২ পিএম

২০১৬ সালে কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তার শরীরে হঠাৎ করেই অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা দেয়। বমিভাব, কানে ভোঁ ভোঁ শব্দ হওয়া, শ্রবণশক্তি কমে যাওয়া, মাথা ঝিমঝিম করা, স্মৃতিশক্তি লোপ ইত্যাদি। ৮ বছর বাদে মার্কিন কূটনীতিকদের শরীরের এসব লক্ষণ নিয়ে আবারও শুরু হলো আলোচনা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০১৬ সালের পর থেকেই মার্কিন কমকর্তাদের দেহে রহস্যময় এসব লক্ষণ দেখা যায়, যার নাম হাভানা সিনড্রোম। প্রথম থেকেই অভিযোগের তীর রাশিয়ার দিকে। তবে বারবারই অভিযোগ অস্বীকার করে আসছে রুশ প্রশাসন।

সম্প্রতি দ্য ইনসাইডার, দের স্পিগেল ও সিবিএস সিক্সটি মিনিটসের যৌথ তদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। এতে দাবি করা হচ্ছে, মার্কিন কর্মকর্তাদের টার্গেট করে শব্দতরঙ্গের এই ‘অস্ত্র’ ব্যবহার করে আসছে রাশিয়া। এতে সরাসরি যুক্ত রাশিয়ার গোয়েন্দা বিভাগ।     

এবারও এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। তবে, মার্কিন প্রশাসন বলছে, এর জন্য বিদেশি প্রশাসনকে সরাসরি দোষ দেওয়া যায় না। কিন্তু এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত কারণও ব্যাখ্যা করা হয়নি। যারা আক্রান্ত, তাদের ব্যাপারেও উদাসীন মার্কিন প্রশাসন।  

এই সিনড্রোমে আক্রান্তদের মধ্যে হোয়াইট হাউস সিআইএ ও এফবিআই কর্মকর্তারাও রয়েছেন। মোট ১ হাজারের বেশি কর্মকর্তা এতে আক্রান্ত বলে জানা যায়। মার্কিন প্রশাসন আক্রান্তদের সব খরচ দেয়। 

গোপন কোনো ডিভাইস থেকে আসা মাইক্রোওয়েব (তরঙ্গ) এই সিনড্রোমের কারণ হিসেবে মনে করা হয়।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর