হাভানা সিনড্রোম কি রাশিয়ার গোপন অস্ত্র?

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম

২০১৬ সালের ঘটনা। কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে অদ্ভুত সব লক্ষণ দেখা যায়। এদের মধ্যে বেশির ভাগেরই মাথা ঝিমঝিম করতে থাকে। কানে হতে থাকে ভোঁ ভোঁ শব্দ। এ ছাড়া অনেকের স্মৃতিশক্তি কমে যেতে থাকে, হতে থাকে বমিভাব। কানে কম শুনতে শুরু করেন কেউ কেউ। এর নামই হাভানা সিনড্রোম, যা নিয়ে এত রহস্য।

প্রথম দিকে মনে হয়েছিল অতিরিক্ত কাজের চাপের কারণে এমন হচ্ছে। কিংবা শারীরিক জটিলতা এর কারণ। কিন্তু পরে জানা গেল ভিন্ন ব্যাপার। যেসব ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা হয়, সেখান থেকে মাইক্রোওয়েভ (তরঙ্গ) আসছে দেহে। আরও পরে বিভিন্ন তদন্তে জানা যায় ভয়াবহ তথ্য। তদন্তে বলা হয়, কোনো গোপন ডিভাইস থেকে এসেছে এসব মাইক্রোওয়েভ, যাতে সরাসরি আক্রান্ত হচ্ছেন কর্মকর্তারা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অনেক প্রতিবেদনে ২০১৬ সালের কথা বলা হলেও কয়েকটি প্রতিবেদন বলছে তারও দুই বছর আগে প্রথম এই সিনড্রোম দেখা যায় জার্মানিতে।

মার্কিন গোয়েন্দা বিভাগের প্রতিবেদনেও তেমন আশঙ্কার কথা বলা হয়। তবে এতে সরাসরি রাশিয়াকে অভিযুক্ত করা হয়নি। যেমনটি বাকি প্রতিবেদনে করা হয়েছে।

সম্প্রতি দ্য ইনসাইডার, দের স্পিগেল ও সিবিএসের সিক্সটি মিনিটসের যৌথ তদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। এতে দাবি করা হচ্ছে, মার্কিন কর্মকর্তাদের টার্গেট করে শব্দতরঙ্গের এই ‘অস্ত্র’ ব্যবহার করে আসছে রাশিয়া। এতে সরাসরি যুক্ত রাশিয়ার গোয়েন্দা বিভাগ।

এবারের প্রতিবেদন বলছে, ২৯১৫৫ নামে পরিচিত রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগ এই আক্রমণে সরাসরি যুক্ত। তারা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে সেখান থেকে ক্ষতিকর তরঙ্গ নিঃসরণ করছে। সেই তরঙ্গ সরাসরি আঘাত হানছে টার্গেট করা ব্যক্তির মস্তিষ্কে। যারা আক্রান্ত হয়েছে, তাদের আশপাশে রুশ গোয়েন্দাদের উপস্থিতি ছিল।

যৌথ তদন্তে আরও দাবি করা হয়, এসব কাজে যেসব রুশ গোয়েন্দা জড়িত ছিলেন, তাঁদের পরে পুরস্কৃতও করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এটি আসলে ‘নন–লিথাল অ্যাকুস্টিক ওয়েপনস’। এটি কোনো দৃশ্যমান অস্ত্র নয়। এর মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে সক্ষম হন রুশ গোয়েন্দারা। 

মার্কিন সামরিক কার্যক্রম নিয়ে গবেষণা করা গ্রেগ এডগ্রিন সিবিসির সিক্সটি মিনিটসকে বলেন, যাদের টার্গেট করা হয়, তাঁরা সবাই কোনো না কোনো সময় রুশ প্রশাসনের বিরুদ্ধে কাজ করেছেন। এবং এসব কাজে তাঁরা বেশ এগিয়েছিলেন। তাঁরা এমন সব কাজ করেছিলেন, যাতে রাশিয়ার ক্ষতি হয়।

হাভানা সিনড্রোমে আক্রান্ত এফবিআইয়ের এক এজেন্ট সিবিসির সিক্সটি মিনিটসকে বলেন, ২০২১ সালে ফ্লোরিডায় বসবাসের সময় তাঁর দেহে এসব লক্ষণ দেখা দেয়। কানে এমন শব্দ আসত, মনে হতো ডেন্টিস্ট দাঁত পরিষ্কার করছে। মনে হতো কান পুরো বন্ধ হয়ে গেছে। পরে কাজের প্রতি মনোযোগ কমে যায় তাঁর। এমনকি স্মৃতিও লোপ পেতে থাকে।

এই প্রতিবেদনের ব্যাপারে মার্কিন প্রশাসনের কাছে জানতে চায় সিবিসি নিউজ। তারা বলছে, হাভানা সিনড্রোম নিয়ে তারা আরও গভীরভাবে কাজ করবে। বিশেষ করে এতে আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে। তবে এবারও তাঁরা আগের মতো বললেন, এতে বিদেশের কেউ জড়িত নাও থাকতে পারে।

এই সিনড্রোমে আক্রান্তদের মধ্যে হোয়াইট হাউস সিআইএ ও এফবিআই কর্মকর্তারাও রয়েছেন। মোট ১ হাজারের বেশি কর্মকর্তা এতে আক্রান্ত বলে জানা যায়। মার্কিন প্রশাসন আক্রান্তদের সব খরচ দেয়।

হাভানা সিনড্রোমের কারণ হিসেবে শব্দতরঙ্গের আঘাত কিংবা মাইক্রোওয়েভকে দায়ী করছেন বিজ্ঞানীরা। একে মানসিক রোগ বলেও উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। ২০২০ সালে প্রকাশিত মার্কিন বিজ্ঞান, প্রকৌশলী ও মেডিকেল একাডেমির প্রতিবেদন বলছে, বেতার তরঙ্গের কারণে এমনটি হতে পারে।

হাভানা সিনড্রোমের কারণ হিসেবে শব্দতরঙ্গের আঘাত কিংবা মাইক্রোওয়েভকে দায়ী করছেন বিজ্ঞানীরা। ছবি: সংগৃহীত হাভানা সিনড্রোমে পাওয়া গেছে রুশ-মার্কিন দ্বন্দ্বের ছাপ। কয়েকজন মার্কিন বিশ্লেষক জানিয়েছেন, রাশিয়ার তৈরি কোনো মাইক্রোওয়েভভিত্তিক অস্ত্রের কারণে এমন হতে পারে। তবে অভিযোগ ওঠার পর থেকেই তা নাকচ করে আসছে রাশিয়া।

নতুন এই প্রতিবেদনের ব্যাপারে রুশ প্রশাসনের কাছে জানতে চায় বার্তা সংস্থা রয়টার্স। ক্রেমলিন সোমবার রয়টার্সকে জানায়, এই অভিযোগ পুরোপুরি অসত্য। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটি কিন্তু নতুন কোনো টপিক নয়। কয়েক বছর ধরেই হাভানা সিনড্রোম ব্যাপারটি গণমাধ্যমে বেশ আলোচিত। প্রথম থেকেই আমাদের দিকে অভিযোগের তির। এর পেছনে কোনো অকাট্য প্রমাণ কিন্তু নেই। এসব আসলে গণমাধ্যমের বানানো।’

হাভানা সিনড্রোম ইস্যুতে রাশিয়াকে বারবার দায়ী করলেও মার্কিন প্রশাসন কখনোই সরাসরি তাদের কথা উল্লেখ করেনি। এমনকি এসব সিনড্রোম প্রকাশের কয়েক বছর পর গণমাধ্যমের চাপে পড়ে প্রতিবেদন প্রকাশ করতে বাধ্য হয় এফবিআই। তাতে রাশিয়ার যুক্ত থাকার কোনো আলাপ নেই। এ কারণে এই সিনড্রোম নিয়ে এখনো কাটছে না রহস্য।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
কমান্ডো প্রস্তুত। আকাশে সামরিক বিমানও প্রস্তুত। আর কিছুক্ষণ পরই হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ বেঁধে যেতে পারতো। ঠিক সেই মুহূর্তে জানা গেল, যে তথ্যের ভিত্তিতে যুদ্ধের আয়োজন– তার সবই ভুল। দুই...
বঙ্গোপসাগরের ছোট্ট এক দ্বীপাঞ্চল মহেশখালী। এত দিন যেখানে ছিল মার্কিন কোম্পানির একচ্ছত্র আধিপত্য, সেখানে এবার ভাগ বসাতে ছক কষছে পুতিনের দেশ রাশিয়া। আমেরিকা, রাশিয়া আর মাঝে চীন—বিশ্বের তিন পরাশক্তি...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর