বিশেষজ্ঞ মতামত নিয়ে হলেও বুয়েটে ছাত্ররাজনীতি ফেরাতে চায় ছাত্রলীগ 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:৩০ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি ইস্যুতে শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ জানায়, প্রয়োজনে বিশেষজ্ঞ মতামত নিয়ে হলেও, ক্যাম্পাসটিতে রাজনীতি চালু করা হবে। তবে উল্টো দিকেই হাঁটছে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠিতে, রাজনীতি বন্ধে প্রয়োজনে আইন সংস্কারের আহ্বান জানিয়েছে তারা।
 
একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সদস্যদের ক্যাম্পাসে ঢোকা নিয়ে, কয়েক দিন ধরেই উত্তপ্ত বুয়েট। ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সোচ্চার সাধারণ শিক্ষার্থীরা।

এই ইস্যুতে অনেকটা স্থবির অবস্থা বুয়েটে। বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি, মতামত প্রকাশ করেছেন অনেক সাবেকও। এমনকি, বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ থাকার নোটিস চ্যালেঞ্জ করে, হাইকোর্টে রিটও করেন ছাত্রলীগের এক সদস্য।

এমন বাস্তবতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। এসময় সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন জানান, প্রয়োজনে বিশেষজ্ঞ মত নিয়ে হলেও বুয়েটে রাজনীতি চালু করতে চায় তাঁরা। এ নিয়ে শিক্ষার্থীদের যেকোন প্রস্তাবকে স্বাগত জানাবে।
 
এ নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আন্দোলরত শিক্ষার্থীরা। জানায়, রাজনীতিবিহীন বুয়েটই ছিলো সর্বোচ্চ নিরাপদ ও শিক্ষাবান্ধব।
 
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধে খোলা চিঠিও দেয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। সংবাদ সম্মেলনে খোলাচিঠি পড়ে শোনান বুয়েটের পাঁচ শিক্ষার্থী। ওই খোলা চিঠিতে প্রয়োজনে আইন সংস্কারের অনুরোধ জানায় শিক্ষার্থীরা।

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন। শিশু-কিশোরদের তুলিতে প্রাণ পেয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, রূপসী বাংলা ও স্বাধীনতার...
পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে শিমুল হাওলাদার নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও ওই...
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী পথে নৌকায় করে সমবেত হয়ে আলোচনায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা নদীর পাড় সংলগ্ন কোনো একটি জমিতে ১৫ আগস্টের ব্যানার টানিয়ে ‘সমাবেশ’ করেছে। রোববার সন্ধ্যায়...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর