ঈদ ভ্রমণে বাধ সেধেছে উড়োজাহাজের বাড়তি ভাড়া

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ পিএম

ঈদে ভ্রমণ বিলাসে বাধ সেধেছে উড়োজাহাজের বাড়তি ভাড়া। প্রতিবেশী দেশের তুলনায় দেশের বিমান ভাড়া দ্বিগুণ হওয়ায় অনেকেই বিদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন। ঈদে নেই এয়ারলাইনসগুলোর কোনো বিশেষ অফার। এ অবস্থায় অলস সময় পার করছে ট্রাভেল এজেন্সিগুলো।

১০ বছর ট্রাভেল এজেন্সির সঙ্গে জড়িত উজ্জ্বল রহমান। সাধারণত দেশের বাইরে ঘুরতে যাওয়া মধ্যবিত্তরাই তার এজেন্সি থেকে সেবা নিয়ে থাকেন। তিনি বলছেন, আকাশপথের টিকিটের দাম অনেক বেড়েছে।

শুধু কি তাই! একই মডেলের বিমানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাত্রার খরচ ৩৯ হাজার টাকা। অথচ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইটের খরচ প্রায় ৭০ হাজার টাকা। কোনো কোনো রুটে কলকাতার চেয়ে তিন গুণ খরচ বেশি বাংলাদেশে।

স্কাই ভিশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিওও এ এইচ উজ্জ্বল রহমান বলেছেন, আগে যে গন্তব্যে ১৪ হাজার টাকায় যাওয়া যেত, এখন সেখানে যেতে গুনতে হচ্ছে ৩৪ থেকে ৩৫ হাজার টাকা। অর্থাৎ ভাড়া দ্বিগুণেরও বেশি টাকা বেড়েছে। এ কারণে অনেকেই উড়োজাহাজে ভ্রমণবিমুখ হচ্ছে।

পাশাপাশি দুটি দেশে ভাড়ার এমন পার্থক্য কেন? এ প্রশ্নের উত্তরে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো.কামরুল ইসলাম বলেন, বিমানের ধরন, সেবার মান, সময় ও দেশ নানা বিষয় বিবেচনায় ভাড়া কমবেশি হতে পারে।

উড়োজাহাজের টিকিট বিক্রি করা এজেন্সিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, আকাশপথের ভ্রমণে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার সীমা বেঁধে দেওয়া উচিত।

এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ১৭ টাকা ৬ পয়সা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।
বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর