মঙ্গল শোভাযাত্রার ধারণা কোথা থেকে এল

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পিএম

পয়লা বৈশাখের আজকের মঙ্গল শোভাযাত্রার শুরু যশোরে। তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। তাতেই প্রথম ব্যবহার করা হয় ট্যাপা পুতুল, প্যাঁচা, ময়ুর, বাঘসহ নানা লোক মোটিফ। শিল্পী এস এম সুলতানের সংগঠন চারুপিঠের ব্যানারে হয়েছিল এই আয়োজন। আর এর মূলভাগে ছিলেন শামীম-হিরণময়ের মতো কয়েকজন তরুণ। তাঁরা বলছেন, একুশের প্রভাত ফেরির অনুকরণেই বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা শুরু।

সালটা ১৯৮৫। সামরিক আইনে রুদ্ধ সারা দেশ। দমবন্ধ হয়ে আসা সেই সময়ে ঢাকা থেকে যশোরে আসেন চারুকলার ছাত্র শামীম-হিরণময়। শিল্পী সুলতানের হাতে গড়া চারুপিঠের উদ্যোগে পয়লা বৈশাখ উদযাপন প্রথমবারের মতো বের হয় আনন্দ শোভাযাত্রা।

চারুশিল্পী মাহবুব জামাল শামীম জানান, ১৯৮৫ সালে সামরিক আইনে দমবন্ধ হয়ে আসা সেই সময়ে চারুপিঠের উদ্যোগে পয়লা বৈশাখের দিন দেশের সব শিল্প ঐতিহ্যকে মিলিয়ে হারানো কৃষ্টির বিজয় শোভাযাত্রা বের করা হয়।

তখনই প্রথম ব্যবহার করা হয় ট্যাপা পুতুল, প্যাঁচা, ময়ুর, বাঘের মতো সব বাঙলার লোক মোটিভ। যা আজকে মঙ্গল শোভাযাত্রার মূল আকর্ষণ।

চারুশিল্পী হিরণময় চন্দ বলছেন, মঙ্গল শোভাযাত্রায় যেসব লোক মোটিভ ব্যবহার হয় সেগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি পুরোটাই কৃষ্টি-সংস্কৃতি।

তবে সে আয়োজন বন্ধে উঠে পড়ে লাগে জামায়াতের নেতা-কর্মীরা। তখন শেকড়ের টানে দলমত নির্বিশেষে সামনে দাঁড়িয়েছিলেন সবাই। বাংলা ১৩৯৫ সালে প্রথম বর্ষবরণের আনন্দযাত্রা শুরু হয়েছিল যশোর শহরের জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে। তাতে ঢাক-ঢোল, বাঁশি, কাসর নিয়ে সামিল হয়েছিল নগরবাসী।

সংস্কৃতিকর্মী হারুন অর রশিদ বলেন, পয়লা বৈশাখে আমরা প্রথম এই মিছিলটা করেছিলাম। এ কারণে চারুপিঠের ওপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে, প্রতি বছর বৈশাখের দিন বাড়তি কিছু করা।
 
যশোরে ৪ দশক ধরে শিল্পচর্চায় নেতৃত্ব দিচ্ছে চারুপিঠ। ১৯৭৮ সালে যে ধারার সূচনা করেছিলেন সুলতান। এখনও তা বহাল, এবারও সড়ম্বরেই হচ্ছে বর্ষবরণ ও সংক্রান্তি।

যশোরের চারুপিঠ থেকেই চারুকলার মঙ্গল শোভাযাত্রা। সেটি এখন বিশ্ব ঐতিহ্যেরই অংশ। সাম্প্রদায়িকতা ভুলে প্রগতির পথে হাঁটাই এর বার্তা।

সংশ্লিষ্ট খবর:

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হলো বর্ষা উদযাপনের উৎসব- ঘনঘটা। বর্ষার সৌন্দর্য, প্রকৃতি ও লোকঐতিহ্য নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় এ আয়োজনে। দ্বিতীয় ঘনঘটা উৎসবে অংশ নেন ৩০০ নৃত্যশিল্পী। সকাল...
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেব যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। 
সাতক্ষীরা সিটি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ভূগোল প্রথমপত্র পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এ অভিযোগে কেন্দ্র সচিব ও সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামানকে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর