কড়া নাড়ছে নববর্ষ, বরণে সারা দেশে নানা প্রস্তুতি

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

সারা দেশে বাংলা বর্ষবরণের প্রস্তুতি চলছে। শোভাযাত্রা, গ্রামীণ মেলাসহ থাকছে নানা আয়োজন। রং-বেরংয়ের পাখা, মুখোশ, হাতি, পালকি তৈরির কাজ শেষ পর্যায়ে। বাংলার সংস্কৃতির চিত্র ফুটিয়ে তুলতে চলছে কর্মযজ্ঞ। রাখা হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ। ঈদের ছুটি চললেও চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বের হবে মঙ্গল শোভাযাত্রা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতি চলছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

শিক্ষার্থীরা বলছেন, নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুতি চলছে, কাজ প্রায় শেষ।

নানা আয়োজন নিয়ে ব্যস্ত বরিশাল ও যশোরের চারুকলাসহ বিভিন্ন সংগঠন। রং-বেরংয়ের পাখা, মুখোশ, হাতি, ঘোড়াসহ আনুষঙ্গিক বিভিন্ন জিনিস তৈরির কাজ শেষ করেছেন শিক্ষার্থীরা।

বরিশাল চারুকলা পরিষদের সংগঠক শুশান্ত ঘোষ জানান, নববর্ষ বরণে বড় লোকশিল্পের যে জিনিসগুলো রয়েছে যেমন হাতি, ঘোড়া এগুলো সব তৈরি হয়ে গেছে।

মাদারীপুর শহরে লেকেরপাড় মুক্তমঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দিনব্যাপী বৈশাখী মেলাও থাকছে। মুন্সিগঞ্জে শিল্পকলা একাডেমিতে তৈরি করা হয়েছে মঞ্চ। বর্ষবরণ আয়োজন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

বর্ষবরণে প্রস্তুত বরিশাল। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন জানান, নববর্ষ বরণ ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে।

নাটোর ও নেত্রকোণাসহ বিভিন্ন জেলায়, প্রশাসন ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে পয়লা বৈশাখ ঘিরে। মঙ্গল শোভাযাত্রাসহ থাকছে গ্রামীন মেলা।

এদিকে, নতুন বর্ষকে বরণ করতে সকল প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। শোভাযাত্রার প্রস্তুতিও ইতিমধ্যে শেষ। শোভাযাত্রার পোস্টারও তৈরি হয়েছে কর্মশালার মাধ্যমে।

মঙ্গল শোভাযাত্রার পোস্টার তৈরির জন্য যে কর্মশালা হয়, তা থেকে ৪০ জন শিল্পীর আঁকা পোস্টার নিয়ে হবে প্রদর্শনী। আজ ৩০ চৈত্র (১৩ মার্চ) শনিবার বিকেল ৪টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সংশ্লিষ্ট খবর:

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর