চলছে বর্ষবরণের শেষ মুহুর্তের প্রস্তুতি 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:৩০ পিএম

পুরোদমে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। রাজধানীতে বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। তাই দম ফেলানোর ফুরসত মিলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের।

‘অন্ধকার ভেদ করে আলো ছড়াতে -আমরা তো তিমিরবিনাশী’ এই প্রতিপাদ্য নিয়ে এ বছর চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে রোববার সকাল ৯ টায়। শাহবাগ মোড় হয়ে শিশুপার্কের সামনে দিয়ে ঘুরে আবারও শাহবাগ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি।

মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে রঙিন মুখোশ, বিশালাকৃতির নানা ধরণের অবয়ব। এর মধ্যে রয়েছে লক্ষ্মী প্যাঁচা ও বাঘের প্রতিকৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘আমাদের যে কৃষিভিত্তিক সমাজ, বাংলাদেশের। এখানে কিন্তু এই প্যাঁচাটা শুভের প্রতীক হিসেবে, সম্বৃদ্ধির প্রতীক হিসেবে আমাদের এখানে আসে।’  

চারুকলার দেয়াল ফুটিয়ে তোলা হয়েছে রিক্সা পেইন্টিংয়ে। আয়োজন ঠিকভাবে করতে ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থীরা। 

এক শিক্ষার্থী বলেন, ‘ওয়াল পেইন্টিং সব শেষ। আর এখানে কাজ তো চলছেই। বৈশাখের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এখন সামান্য কিছু কাজ বাকি আছে।’ 

বিশাল এই কর্মযজ্ঞ দেখতে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন চারুকলায়।

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুখে মুখোশ পরা যাবে না। বহল করা যাবে না ব্যাগও। তবে, চারুকলা অনুষদের মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। অনুষ্ঠান শেষ করতে হবে বিকাল ৫টার মধ্যে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘ভুভুজেলা যে বাঁশিটি ব্যবহার করা হয়, এটি যদি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ব্যবহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এবং সরকারকে অনুরোধ করব, পুলিশকে অনুরোধ করব তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।’ 

শনিবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর