প্রসাদ বদলে সত্যজিৎ রায়!

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। ভারতীয় চলচ্চিত্রে অজস্র প্রথমের সম্মিলন ঘটিয়েছেন বহুপ্রতিভার এই মানুষটি। আজ এই গুণী নির্মাতার মৃত্যুবার্ষিকী। ১৯৯২ সালের ২৩ এপ্রিল মারা যান তিনি। বিষাদময় এমন দিনে ইনডিপেনডেন্ট ডিজিটালে রইল তাঁর সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য।

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পিএম

সত্যজিৎ রায়ের ডাক নাম মানিক। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল প্রসাদ রায়। কিন্তু সে নাম ধোপে টেকেনি। দ্বিতীয় জন্মদিনে তাঁর নাম রাখা হয় সত্যজিৎ রায়। পরবর্তী সময়ে এই নামেই তিনি পরিচিতি পেয়েছেন। 

মাত্র তিন বছর বয়সে বাবা সুকুমার রায়কে হারিয়েছিলেন সত্যজিৎ। মা সুপ্রভা দেবী বহুকষ্টে তাঁকে বড় করেন। বড় হয়ে সত্যজিৎ কলকাতার প্রেসিডেন্সি কলেজে যান অর্থনীতিতে পড়তে। যদিও চারুকলার প্রতি সবসময়েই ছিল তাঁর বিশেষ দুর্বলতা।

বহুপ্রতিভার অধিকারী ছিলেন সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীত

ক্যালিগ্রাফিতে বেশ দক্ষ ছিলেন সত্যজিৎ রায়। শুধু তা-ই নয়, তাঁর হাতে তৈরি হয়েছে চারটি রোমান ফন্ট। সেগুলো ডিজাইনে সত্যজিতের কৃতিত্ব ছিল। ভারতীয় মোটিফ ও ক্যালিগ্রাফি দিয়ে তৈরি সেই ফন্টগুলোর নাম—রে রোমান, রে বিজার, ড্যাফনিস ও হলিডে স্ক্রিপ্ট।

ভারতীয় চলচ্চিত্রে টিজারের প্রচলন শুরু সত্যজিতের হাত ধরে। তাঁর প্রথম ছবি ‘পথের পাঁচালী’ মুক্তির সময় একটি টিজারের মাধ্যমে প্রচারণা চালানো হয়। ভারতের সিনেমায় সেটাকেই প্রথম টিজার হিসেবে ধরা হয়।

‘কাঞ্চনজঙ্ঘা’ হলো সত্যজিৎ পরিচালিত প্রথম রঙিন সিনেমা। নিজের লেখা গল্প থেকেই এটির চিত্রনাট্য তৈরি করেছিলেন তিনি। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬২ সালে।

ভারতীয় চলচ্চিত্রে টিজারের প্রচলন শুরু করেন সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘ঘরে বাইরে’ অবলম্বনে সিনেমা বানাতে চিত্রনাট্য প্রস্তুত করেছিলেন সত্যজিৎ। সেটা ১৯৪৮ সালের দিকে। হরিসাধন দাশের সঙ্গে যৌথভাবে সিনেমাটি করার কথা ছিল তাঁর। কিন্তু প্রযোজক চিত্রনাট্যের এক জায়গায় পরিবর্তন করতে বললে তাতে রাজি হননি সত্যজিৎ। ফলে ছবিটিও আর নির্মিত হয়নি।

২০২১ সালে পালিত হয় সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। এ সময় ইন্ডিয়ান এক্সপ্রেসে তাঁকে নিয়ে কলম ধরেন হলিউডের জীবন্ত কিংবদন্তি মার্টিন স্করসেসি। তিনি বললেন, ‘যদি সংক্ষিপ্ত করেও সিনেমার ইতিহাসকে দেখা হয়, তবে সত্যজিৎ রায় এমন একজন পরিচালক, যাঁকে আমাদের জানা প্রয়োজন, যাঁর সিনেমা আমাদের দেখা দরকার। বারবার দেখা দরকার, আর আমি দেখিও।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর