দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পিএম

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় কাপ্তাই সড়ক অবরোধ করে রেখেছেন চুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় কাপ্তাই সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার, কাপ্তাই সড়ক থেকে এবি ট্রাভেলস ও শাহ আমানত বাস তুলে দেওয়াসহ নানা দাবি জানান তাঁরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে বিপাকে পড়েছেন সড়কের দুইপাশে চলাচলকারী লোকজন। আর বিষয়টি সমাধানে আলাপ–আলোচনা চলছে বলে জানিয়েছে চুয়েট প্রশাসন।

আজ মঙ্গলবার সকাল ৯টায় চুয়েটের মূল ফটকের সামনে কাপ্তাই সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাঁরা গাছের গুড়ি ফেলে ও টায়ার পুড়িয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন।

কাপ্তাই সড়ক থেকে এবি ট্রাভেলস ও শাহ আমানত বাস তুলে দেওয়াসহ নানা দাবি জানান শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএ সময় স্লোগান দিয়ে দোষী চালক ও সহকারীর শাস্তি দাবি করতে থাকেন তাঁরা। পরে কাপ্তাই সড়ক থেকে এবি ট্রাভেল ও শাহ আমানত পরিবহন বন্ধ করে দেওয়া, সড়ক প্রশস্ত করাসহ বেশকিছু দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আন্দোলন চলমান থাকবে বলে জানান তাঁরা।

এ বিষয়ে চুয়েট উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বলেন, দুপুরে নিহত শিক্ষার্থী তৌফিকের গায়েবানা নামাজ অনুষ্টিত হয়। বিষয়টি সমাধানে আলাপ–আলোচনা চলছে।

রাস্তায় গাছের গুড়ি ফেলে ও টায়ার পুড়িয়ে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনউল্লেখ্য, সোমবার বিকেল শাহ আমানত পরিবহনের বাসের ধাক্কায় মারা যান চুয়েট শিক্ষার্থী শান্ত সাহা ও তৌপিক হাসান। এ ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর