বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৪-২৬’র নবনির্বাচিত কমিটি শপথ নিল আজ (২৩ এপ্রিল)। বিএফডিসির খোলা প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথগ্রহণ করেন বাকি সদস্যরা। এর আগে মিশাকে শপথ পাঠ করান নির্মাতা কাজী হায়াৎ! নিয়মানুযায়ী শপথ করানোর কথা ছিল প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর। কিন্তু এ সময় তিনি উপস্থিত থাকলেও মঞ্চে ডেকে নেওয়া হয় কাজী হায়াতকে।
সদস্যদের শপথ পাঠ শেষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘বিগত সময়ে চলচ্চিত্রের জন্য অনেকে অনেক কিছু করেছেন। আমাদের নতুন কমিটির কাছ থেকে আগামী দুই বছরে নতুনত্ব পাবেন বলে আশা করছি। আমরা পিছনে তাকানোর লোক নয়, আমরা সামনে তাকাব এবং ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন।’
শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে মিশা-ডিপজল পরিষদ। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। নিকটতম প্রার্থী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। একই পদে ২০৯ ভোট পেয়েছেন নিপুণ আক্তার। মাত্র ১৭ ভোটে পরাজিত হয়েছেন গতবারের এই সাধারণ সম্পাদক।
এ ছাড়া সহ-সভাপতি পদে ডি এ তায়েব (২৩৪) ও মাসুম পারভেজ রুবেল (২৩১, সহ-সাধারণ সম্পাদক পদে আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো (২৯৬), দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন হাসান ইমন (২৩৫) ও কোষাধ্যক্ষ কমল (২৩১) জয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তাঁরা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)।
কলি-নিপুণ পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০)।


৮ বছর পর এফডিসির ভোটে কাজী মারুফ
যে কারণে নিপুণের গলায় দেখা গেল মালা
