ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:২৮ পিএম

জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুইজনের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামের এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম। মামলার অপর আসামি হলেন মনোয়ার হোসেন ডিপজলের পিএস মো. ফয়সাল।

অভিযোগনামায় বলা হয়, ‘‘বাদী গত ২ জুন গাবতলী গরুর হাটে ঈদুল আজহা উপলক্ষে গরু দেখার জন্য যান। সেখানে চলচ্চিত্র অভিনেতা ডিপজলও আসেন। তিনি অভিনেতা ডিপজলের ভক্ত। তাই ডিপজল অফিসের ভেতরে আছে জেনে ওই বাদী অফিসের সেখানে প্রবেশ করেন এবং ডিপজলকে সালাম দিয়ে বলেন, ‘ভাই আপনি কেমন আছেন? আমি আপনার খুব ভক্ত, আপনি আছেন শুনে আপনার সঙ্গে দেখা করার জন্য ভেতরে আসলাম।’’’ 

যোগ করে বলা হয়, ‘‘তখন আসামি ডিপজল ধমক দিয়ে বলেন, ‘এই, এই মহিলা ভেতরে কীভাবে ঢুকলো? বের কর এখান থেকে।’ তখন বাদী বলেন যে, ‘ভাই আমি একটু কথা বলেই চলে যাব, আমাকে বের করে দিতে বলছেন কেন?’ তখন তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘এই তোরা এই মহিলাকে পিটিয়ে এখান থেকে বের কর।’’’

আরও বলা হয়, ‘‘অতঃপর আসামি ডিপজলের হুকুমে ও প্ররোচণায় আসামি ফয়সাল এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুজন ব্যক্তি বাদীর ঘাড় ও হাত ধরে এবং তার পিঠে হাত দিয়ে জোর-জবরদস্তি করে অফিসের ভেতর থেকে টেনে আনে। তারা অফিসের গেইটের কাছে এনে বাদীকে ধাক্কা দিলে তিনি জামা-কাপড় পেঁচিয়ে মাটিতে পড়ে যান। এরপর বাদী ‘শরীরে হাত দিলেন কেন, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন’ জানতে চাইলে ডিপজল বাদীকে বলেন, ‘এখান থেকে এখন না গেলে তোর হাত-পা ভেঙে পাশের তুরাগ নদীতে ফেলে দেব।’’’

সবশেষে বলা হয়, ‘তখন বাদী প্রতিবাদ করলে গরুর রশি এনে তার হাত বেঁধে ফেলে এবং অন্যান্য ৮/১০ অজ্ঞাতনামা আসামি বাদীর শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি লাথি মারতে থাকে। একপর্যায়ে বাদীর ঘাড়ে এসিড ঢেলে দিলে তিনি যন্ত্রণায় কান্না করতে থাকলে ছেড়ে দেন। অতঃপর বাদী সেখান থেকে বাসযোগে বাসায় আসলে আত্মীয়-স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বহির্বিভাগে ডাক্তার দেখান। তিনি গত ৪ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ১১ জুন পর্যন্ত ভর্তি ছিলেন।’

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গত বছরের ২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ভুক্তভোগীর মা রেনু এ মামলা করেন।

এ ছাড়াও ডিপজলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা, অস্ত্র মামলা এবং শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মামলা উল্লেখযোগ্য।

পৈতৃক সম্পত্তি নিয়ে একই পরিবারের ভেতর থেকেই উঠেছে গুরুতর অভিযোগ। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলসহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা,...
ঢালিউডের খ্যাতিমান অভিনেতা-প্রযোজক ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল বরাবরের মতোই আলোচনায়—তবে এবার কারণ কোনো সিনেমা বা শুটিং নয়। অভিনেতার অভিযোগ, তাঁর ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজি-তে হামলা...
চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার আদালতে মামলা করার আবেদন করেছেন রাশিদা আক্তার নামের এক নারী।...
পর্দায় খল চরিত্রে দুর্দান্ত হলেও বাস্তব জীবনে মানবিক মানুষ হিসেবেই পরিচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রায়ই অসহায় মানুষের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেন তিনি। এবার মাসজুড়ে ইফতারের আয়োজন করলেন এ...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর