হাড় ক্ষয় কেন হয়? হাড় ক্ষয় হলে কী করবেন?

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ এএম

একদিন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ফসকে পড়ে গেলেন। এতে পা বেঁকে গেল। এরপর গেলেন চিকিৎসকের কাছে। চিকিৎসক পরীক্ষা করে দেখলেন হাড়ের ক্ষয় হয়েছে। হাড়ের ক্ষয় বলতে এর ভেতর ফাঁপা হয়ে যাওয়া বোঝায়।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে অস্টিওপোরোসিস। অস্টিও মানে হাড়, আর পরোসিস মানে ছিদ্র হওয়া। মানে অর্থ ছিদ্রযুক্ত হাড়। এটি হলে হাড় পাতলা হয়ে এর জোর কমে যায়, ঘনত্ব ও গুণগত মান কমে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।
অস্টিওপোরোসিস হল হাড়ের এমন ক্ষয়রোগ, যা হাড়কে প্রচন্ডভাবে দুর্বল করে ফেলে। বিশেষজ্ঞদের ভাষায়, এ রোগে দেশের জনসংখ্যার ৩ শতাংশ আক্রান্ত। আর এদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। মেনোপজ বা ঋতু বন্ধ হয়ে গেলে এবং জরায়ু অপসারণ করার পর হাড় ক্ষয়ের আশঙ্কা বাড়ে।

আমাদের দেহের হাড়ের ব্যাপার অনেকটা নদীর মত। এ যেন এ কূল ভাঙে, আর ও কূল গড়ে। অনেকের আবার জিনগত বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ধরণের ওপর হাড়ের স্বাস্থ্য নির্ভর করে। বার্ধক্যে হাড় ক্ষয়ের ভয় বেশি থাকে। তাই অস্টিওপোরোসিস প্রতিরোধে সতর্ক হওয়া জরুরি। 

হাড়ের জন্য উপকারী খাবার, যেমন: ক্যালসিয়াম, পনির, দুধ, দই, সয়া দুধ, মাছ, মাংস, ডাল, মটরশুঁটি, বাদাম, ভিটামিন, খনিজ, শাকসবজি ইত্যাদি খেতে হবে। এ ছাড়া যেসব নিয়ম মানতে হবে সেগুলো হলো–

১. ধূমপান পরিহার করুন। এই বদ অভ্যাসের কারণে হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে। 
২. ভিটামিন ডি আর ক্যালসিয়ামের ঘাটতি হলে বা থায়রয়েড ক্যানসারে হতে পারে হাড় ক্ষয়।
৩. বয়স্ক ব্যক্তিরা বারবার পড়ে গেলে হাড় ভাঙতে পারে। 
৪. চোখের দৃষ্টি কম হলে, শরীর ভারসাম্যহীন হলে, ঘুমের ওষুধ খাওয়া খেলে হাড় ক্ষয় হতে পারে। 
৫. শরীরচর্চা কম করলে, নিষ্ক্রিয় জীবনযাপন করলে হাড় দুর্বল হতে পারে।
৬. উচ্চ মাত্রার স্টেরয়েড খেলে হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে।

কি করে বুঝবেন 
অনেক সময়  ফ্র্যাকচার হলে ধরা পড়ে। তবে কিছু কিছু ক্ষেত্রে ঘাড়ে ও কোমরে শিরদাড়ায় প্রতিনিয়ত ব্যথা করলে ধরা পড়ে। এ ছাড়া পেশিতে ব্যথা, দুর্বল লাগলে হাড় ক্ষয় হতে পারে। 

কখন ঝুঁকি বেশি থাকে
১. বয়স বেশি হলে হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে।
২. পুরুষের তুলনায় নারীদের ঝুঁকি বেশি।
৩. পারিবারিক ইতিহাস থাকলে।
৪. প্রথমবার হাড় ভাঙার পর দ্বিতীয়বার ঝুঁকি দ্বিগুণ হয়।

কীভাবে মোকাবেলা করবেন
১. নিয়মিত হাঁটা হাঁটি, শরীরচর্চা আর যোগাসন করলে হাড়ের যত্ন নেওয়া হয়।
২. রোদ পোহাতে হবে ভিটামিন ডির জন্য দরকার ক্যালসিয়াম।
৩. দুদ্ধজাত খাবার, মৌসুমি ফল,ডিম, মাছের তেল খেতে হবে।
৪. ধূমপান, মদপানের অভ্যাস থাকলে ছাড়তে হবে।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

আরও পড়ুন:

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের বড় একটি অংশই বাজারে নেই। ফলে প্রেসক্রিপশন হাতে এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ছুটেও মিলছে না অত্যন্ত প্রয়োজনীয় এসব ওষুধ। উৎপাদকেরা বলছেন, দীর্ঘদিন লোকসানে থাকা অনেক...
দেশের একমাত্র বিশেষায়িত সরকারি ক্যানসার হাসপাতালে দিন দিন বাড়ছে রোগী, পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য রোগীদের অপেক্ষা করতে হয় দেড় বছর পর্যন্ত। অপারেশনের সিরিয়াল পেতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২৫৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর