গরমে শিশুকে যেসব খাবার খেতে দেবেন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ এএম

বাড়ছে গরম। মাসের শুরু থেকে বয়ে চলছে তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ মানুষের জীবন। বর্তমানে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকছে বাতাসের আর্দ্রতা। এতে তীব্র গরম অনুভূত হচ্ছে। ফলে দেখা দিচ্ছে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা। এ সময় শিশুদের পুষ্টি ঠিক রাখার জন্য বিশেষ যত্নের প্রয়োজন।

তাপপ্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর পরিপাকতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া শিশুর শরীর থেকে প্রচুর ঘামও বের হয়ে যায়। ফলে পানিশূন্যতা, হজমের সমস্যা, ডায়রিয়া, জ্বর ও হিট স্ট্রোক সহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।
গরমে শিশুর খাদ্য হতে হবে সহজপাচ্য, সুষম ও স্বাস্থ্যসম্মত। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি থাকা খুবই জরুরি। তীব্র গরমে শিশুর খাদ্য নির্বাচনে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হলো–

১. গরমে শিশুর খাদ্য তালিকায় তরলের পরিমাণ বাড়াতে হবে। শিশুকে ফলের রস, শরবত, মিল্ক সেক, ডাবের পানি, লেবু, মধু মিশ্রিত পানি ইত্যাদি দিতে হবে। তবে দোকানের বা প্যাকেটজাত জুস বা ফলের রস না দেওয়াই ভালো। 

২. আপনার শিশু গরমে যথেষ্ট পরিমাণে পানি পানি পান করছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন। শিশুদের বয়সভেদে দৈনিক দেড় থেকে আড়াই লিটার পানি পান করতে হবে।

৩. এই গরমের মৌসুমে আপনার শিশুকে পুষ্টিকর সহজপাচ্য খাবার দিন। সতেজ ও কম মশলাযুক্ত খাবার এ সময় শিশুর জন্য ভালো। সেক্ষেত্রে পাতলা নরম সবজি খিচুড়ি, সবজি, মাংসের স্যুপ শিশুর জন্য উপযুক্ত খাবার হতে পারে।
 ৪. শাক–সবজি বিশেষ করে লাউ, পেঁপে, মিষ্টিকুমড়া, ঢেঁড়শ, করলা, শসা, টমেটো ইত্যাদির পরিমাণ শিশুর খাবারের তালিকায় রাখুন। শিশুদের খাদ্য তালিকায় সালাদও রাখতে পারেন।

৫. গরমে শিশুর খাদ্য তালিকায় দৈনিক এক থেকে দুইবার অবশ্যই মৌসুমি রসালো ফল রাখতে হবে। গরমে তরলের চাহিদা ও ভিটামিন, মিনারেলস এর দৈনিক চাহিদা পূরণে ফল অতুলনীয়। এ ছাড়া ফলের অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ও সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। আপনার শিশুকে গরমে আম, তরমুজ ও বাঙ্গি খাওয়াতে পারেন। এ ছাড়া পেঁপে, কলা, স্ট্রবেরি শিশুকে দিতে পারেন।

৬. ডিম শিশুর জন্য আদর্শ খাদ্য। ডিম নিয়ে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে, অতিরিক্ত গরমে শিশুকে ডিম দেওয়া যাবে না– যা সম্পূর্ণ অমূলক। গরমে শিশুকে ডিম পোঁচ, সেদ্ধ বা দুধের সঙ্গে মিশ্রিত করে পুডিং তৈরি করে দেওয়া যেতে পারে। ডিম শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই শিশুর জন্য প্রতিদিন ডিম গ্রহণ অত্যাবশ্যকীয়।

৭. দই প্রোবায়োটিক সমৃদ্ধ, যা হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। পুষ্টিগুণে ভরপুর দই প্রোটিন, ফ্যাট, শর্করা, খনিজ এবং ভিটামিনের সঠিক সংমিশ্রণ সরবরাহ করে। এ ছাড়া দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গরমে শিশুদের খাদ্য তালিকায় দই রাখলে শিশুর সুস্থ থাকা সহজ হয়।

৮. তীব্র গরমে শিশুদের স্কুলের টিফিনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শিশুরা বাইরের খাবার যেন না খায়, সেদিকে খেয়াল রাখুন। শিশুকে ঘরের তৈরি টিফিন দিন। ফাস্টফুডকে বাদ দিয়ে সেদ্ধ বা অল্প তেলে রান্না করা টিফিন দিতে পারেন।

৯. শিশুর জন্য বাসায় তৈরি ফ্রুটকেক, স্যান্ডউইচ, চিকেন মোমো, সবজি চিকেন, কাটলেট ইত্যাদি আমরা টিফিন হিসেবে দিতে পারি। টিফিনে অবশ্যই একটি রসালো ফল দেওয়া উচিত। এর সঙ্গে বিশুদ্ধ পানি ও শরবত বা ফলের জুস বা খাবার স্যালাইন দিতে পারেন।

সুস্থ শিশুর ভবিষ্যৎ হবে সুন্দর। সামান্য কিছু খাদ্যাভাস মেনে চললেই এই তীব্র গরমে আপনার শিশু থাকবে সুস্থ, সবল ও রোগমুক্ত।

লেখক: সহযোগী অধ্যাপক, কমিউনিটি নিউট্রিশন বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্স

আরও পডুন:

দেশে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে  আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৩৪২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর