শাহরুখের নামে ‌‘প্রবেশ নিষেধাজ্ঞা’ ছিল ওয়াংখেড়েতে, আসলে সেদিন কী ঘটেছিল?

আপডেট : ০৫ মে ২০২৪, ০৩:৩৮ পিএম

আইপিএলের চলতি মৌসুমে বেশ ভালো ফর্মে রয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্লে অফে যাওয়াও তাঁদের প্রায় নিশ্চিত। যেন ওয়াংখেড়েতে শাপমুক্তি ঘটেছে কেকেআরের। এক দশকেরও বেশি সময় পর তাঁরা জিতেছে মুম্বাইতে। একযুগ পর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে কেকেআর। কিন্তু শেষবার ২০১২ সালে যখন কেকেআর ওয়াংখেড়েতে মুম্বাইকে হারিয়েছিল, সেই রাতেই ঘটেছিল এক হইহই কাণ্ড। ম্যাচ শেষেই ওয়াংখেড়ের নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন শাহরুখ খান। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েতে হয়েছিল এই বলিউড সুপারস্টারকে। এমনকি ওয়াংখেড়েতে কয়েক বছর নিষিদ্ধও ছিলেন তিনি। 

অবশেষে সামনে এলো সেদিন আসলে কী ঘটেছিল, তার বৃত্তান্ত। শাহরুখ নাকি সেদিন কোনো নিরাপত্তাকর্মীকে গালাগালি করেননি! সন্তানদের বাঁচাতেই তিনি এমন আচরণ করেছিলেন। সম্প্রতি এমনটাই দাবি করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার জয় ভট্টাচার্য।

সেই বছরেই অর্থাৎ ২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল তাঁরা। এর আগে ওয়াংখেড়েতে মাঠের নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন শাহরুখ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ৫ বছর ওয়াংখেড়েতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। পরে সেই নিষেধাজ্ঞা কমিয়ে তিন বছর করা হয়েছিল। তবে এই ঘটনার পর শাহরুখ আর ওয়াংখেড়েতে যাননি।

মেয়েকে রক্ষা করতেই সেদিন রেগে গিয়েছিলেন শাহরুখ। ছবি: সংগৃহীত

এবার ১২ বছর পর জানা গেল, সেদিন ঠিক কী ঘটেছিল। মাঠে মেয়ে সুহানাকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন বাবা শাহরুখ খান! কেকেআরের সঙ্গে ওই সময়ে যুক্ত ছিলেন ধারাভাষ্যকার জয় ভট্টাচার্য। ১২ বছর আগে সুহানার সঙ্গে কী ঘটেছিল? সেই বিষয়টিই তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয় লিখেছেন, ‘শেষবার যখন কেকেআর ওয়াংখেড়েতে মুম্বাইকে হারিয়েছিল সেই সময় আমি ডাগআউটে ছিলাম। অনেকদিন আগের কথা। আজ অবশ্য আলাদা একটা দিন।’

তাঁর এই পোস্টের মন্তব্যঘরে এক নেটিজেন লেখেন, শাহরুখ ওয়াংখেড়ের সিকিউরিটি গার্ডকে গালাগালি দেওয়ার পর থেকে কেকেআরের ওপর অভিশাপ লেগেছিল। তাই নাকি ওয়াংখেড়েতে জয় পায়নি কলকতা। এর উত্তরে জয় লেখেন, ‘কেকেআর ওই ঘটনার পর দুটি চ্যাম্পিয়নশিপ (আইপিএল) জিতেছে। আর সত্যি বলতে ও (শাহরুখ) গালাগালি করেনি। আমি সেখানে ছিলাম। আমি দেখতে চাই, পরেরবার যখন আপনার পরিবারের ছোট্ট মেয়েটিকে কেউ অশালীন মন্তব্য করেন, তাহলে কী করে আপনি শান্ত থাকেন।’

জানা গেছে, সেই সময়ে ১২ বছরের মেয়ে সুহানার প্রতি যৌন প্ররোচনামূলক মন্তব্য করা হয়েছিল। নিরাপত্তাকর্মীরাও নাকি সেই রাতে বাজেভাবে স্পর্শ করেছিলেন সুহানাকে। আর এ কারণেই রেগে গিয়েছিলেন শাহরুখ। বাবা হিসেবে ওই মন্তব্য শুনে এবং নিরাপত্তারক্ষীর খারাপ আচরণ দেখেই তখন প্রতিবাদ করেছিলেন তিনি।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর