আমেরিকার মিত্র দেশের খবরেই মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরান!

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি করেছে। এই দাবি সত্যি হলে প্রশ্ন উঠবে—আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা কি তার নিজের মিত্ররাই?

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের সামরিক সূত্র তাদের এমন নির্ভুল তথ্য দিয়েছিল, যার ভিত্তিতেই তারা জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই তথ্যের সাহায্যে তারা আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একাধিক হ্যাঙ্গার শনাক্ত করে হামলা চালায়। পাশাপাশি আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন সি-১৭ পরিবহন বিমান ও পি-৮ নজরদারি বিমানের ওপরও আঘাত হানার দাবি করেছে তারা।

শুধু তা-ই নয়, আইআরজিসি প্রকাশ্যে জর্ডানের যেসব সামরিক সদস্য তাদের সহায়তা করেছেন বলে দাবি করেছে, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে।

এই দাবির পরই নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি বড় প্রশ্ন—আমেরিকার ঘাঁটির অবস্থান, বিমান মোতায়েন কিংবা সামরিক তথ্য যদি সত্যিই মিত্র দেশের ভেতর থেকেই বাইরে চলে যায়, তবে ওয়াশিংটনের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার শক্তি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনা হতাহত হয়েছে।

তবে আইআরজিসির দাবি করা ব্যাপক ক্ষয়ক্ষতি, বিমান ধ্বংস বা বহু সেনা নিহত হওয়ার তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করেনি ওয়াশিংটন।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে উঠে এসেছে, সাম্প্রতিক হামলাগুলোর পর মার্কিন কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। কারণ, তাঁদের আশঙ্কা—ইরানের ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও দ্রুত এবং কার্যকরভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই এর আগে যুক্তরাষ্ট্র কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে কিছু সেনা ও সামরিক সম্পদ জর্ডান এবং ইসরায়েলে সরিয়ে নিয়েছিল। কিন্তু এখন সেই জর্ডানকেই ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র নয়, তথ্যও অন্যতম শক্তিশালী অস্ত্র। আর সেই তথ্য যদি আসে নিজের মিত্র দেশের ভেতর থেকেই—তবে সেটি যেকোনো দেশের জন্য বড় নিরাপত্তা শঙ্কা। ইরানের এই দাবি কতটা সত্য, তা নিয়ে বিতর্ক চলছেই।

তবে একটি বিষয় পরিষ্কার—মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু আকাশে ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয়, বরং বিশ্বাস, গোয়েন্দা তথ্য ও মিত্রতারও কঠিন পরীক্ষা।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর