‘ভয়ঙ্করতম স্টান্ট’ নিয়ে মুখ খুললেন এমিলি ব্লান্ট

আপডেট : ০৫ মে ২০২৪, ০৬:০৭ পিএম

দু’দিন আগেই (৩ মে) মুক্তি পেয়েছে এমিলি ব্লান্ট অভিনীত চলচ্চিত্র ‘দ্য ফল গাই’। এরপর থেকেই আলোচনায় এই হলিউড অভিনেত্রী। কারণ, সিনেমাটিতে বেশকিছু লোমহর্ষক স্টান্ট করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এমনকি মারপিটের দৃশ্যেও নজর কেড়েছেন আলাদাভাবে। কিন্তু সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলি জানালেন ভিন্ন কথা! ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্করতম স্টান্ট কোন সিনেমায় ছিল—এমন প্রশ্নে মুখ খুলেছেন তিনি। খবর হলিউড রিপোর্টারের।

সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে জীবন বাজি রাখা স্টান্টগুলো নিয়ে নেটিজেনরা যতই প্রশংসা করুক না কেন—এমিলির মতে, তাঁর জন্য সবচেয়ে কষ্টকর স্টান্টটি ছিল ‘মেরি পপিন্স রিটার্নস’ সিনেমায়। যেখানে একটি ঘুড়ির সুতো ধরে আকাশ থেকে মাটিতে নেমে এসেছিলেন তিনি! সেটি ছিল তাঁর এন্ট্রি দৃশ্য।

এমিলি বললেন, ‌‘এভাবে এন্ট্রি নেওয়াটা ছিল খুবই ভয়াবহ।’

মেরি পপিন্স রিটার্নস সিনেমায় এমিলি। ছবি: সংগৃহীত

নির্মাতা রব মার্শাল পরিচালিত মেরি পপিন্স রিটার্নস সিনেমায় জুলি অ্যান্ড্রুর ভূমিকায় অভিনয় করেন এমিলি ব্লান্ট। স্মৃতিময় সেই চরিত্রের কথা উল্লেখ করে অভিনেত্রী বললেন, ‘আমাকে মেঘের মধ্যে থেকে শুরু করতে হয়েছিল এবং একটি ছাতা উঁচুতে ধরে মাটির দিকে নেমে আসতে হয়েছিল। এগিয়ে যাচ্ছিলাম ক্লোজ-আপের দিকে, যেন কিছুই হয়নি!’

‘ওপেনহাইমার’খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘তিনবার টেইক নিয়েছিলাম আমি, তারপর আর সহ্যের সীমা ছিল না।’ 

পরিচালক মার্শাল নাকি তখনও চতুর্থবারের মতো শট নিতে চাচ্ছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে, সেখানেই থামিয়ে দেন এমিলি। বললেন, ‘আমি তিনবার টেইক নিয়েছি এবং লক্ষ্য করছিলাম যে, রব আরও একটি টেইক নিতে চাইছেন। আমি না! না! আর পারব না। এখানেই শেষ।’

এজ অব টুমরো সিনেমায় টম ক্রুজ ও এমিলি ব্লান্ট। ছবি: সংগৃহীত

অন্যদিকে, দ্য ফল গাই সিনেমায় একটি মারপিটের দৃশ্যও করেছেন এমিলি। ভক্তদের অনেকে অনুমান করতে পারেন যে তাঁর ভয়ঙ্কর স্টান্টগুলোর মধ্যে টম ক্রুজের সঙ্গে অভিনীত অ্যাকশনধর্মী সাই-ফাই ‌‘এজ অব টুমরো’ অন্যতম।

টম ক্রুজের সঙ্গে অভিনীত এই ছবি নিয়েও কথা বলেছেন এমিলি। বললেন, ‘এজ অবে টুমরো-তে তার দিয়ে কিছু স্টান্ট করেছিলাম। সম্ভবত সেগুলোও বেশ ভয়াবহ।’

প্রসঙ্গত, ২০১৪ সালে এজ অবে টুমরো ছবির জন্য ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী নির্বাচিত হন এমিলি ব্লান্ট। এদিকে, গত ২ মে মুক্তি পেয়েছে দ্য ফল গাই। এটি পরিচালনা করেছেন ডেভিড লিচ। এতে এমিলির সঙ্গে জুটি বেঁধেছেন রায়ান গসলিং।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর