হোটেলে চেক-আউট সময় বেলা ১২টা কেন হয় জানেন?

হোটেলে যেকোনো সময় চেক-ইন করা গেলেও, চেক-আউটের সবসময় বেলা ১২টায়। কিন্তু কেন? এমন প্রশ্ন নিশ্চয় অনেকের মনেই আসে। তাহলে চলুন এই প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া যাক। এটা জানলে শুধু আপনারই লাভ হবে না, হোটেলেরও সুবিধা হবে।

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:৩০ পিএম

ঝামেলা এড়াতে এখন বেশিরভাগ পর্যটকই অনলাইনে হোটেল বুক করে নেন। আর বুকিংয়ের সময় একটা জিনিস নিশ্চয় খেয়াল করেছেন, যে হোটেলে যেকোনো সময়ে চেক-ইন করা গেলেও চেক-আউটের একটি নির্দিষ্ট সময় থাকে। মোটামুটি প্রায় সব হোটেলের চেক আউটের সময় থাকবে বেলা ১২টা। কিন্তু কেন? জানেন? এর পেছনে হোটেলগুলোর কিছু যুক্তি রয়েছে। সেগুলো জেনে নেয়া যাক।

হোটেলের রুম পরিষ্কার করার সুবিধা

হোটেলে চেক-আউটের সময় বেলা ১২টায় রাখার অন্যতম কারণ রুম পরিষ্কার করা। একজন গেস্ট চলে গেলে হোটেলকর্মীরা পরের অতিথির জন্য দ্রুত প্রস্তুত করেন। রুম পরিষ্কার করা মানে বিছানার চাদর পরিবর্তন, টয়লেটের প্রসাধনী পরিবর্তনসহ একাধিক কাজ। গ্রাহক দেরিতে গেলে পরিস্কার করতে অসুবিধা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে হোটেল ছাড়তে হয়। ছবি: ফ্রিপিক

অতিথিদের জন্য বাড়তি সময়

ছুটি কাটাতে গিয়ে লোকে হোটেলে ওঠেন। তাই ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করার মুড কারোরই থাকে না। তাঁদের কথা মাথায রেখেই হোটেলে চেক-আউট সময় সকাল ৮ বা ৯ টার পরিবর্তে বেলা ১২টা করা হয়। এতে গ্রাহক ঘুম থেকে উঠে তৈরি হওয়ার জন্য অনেকটা সময় পান।

সীমিত কর্মী সংখ্যার মধ্যেই কাজ সম্পূর্ণ করা

বেশিরভাগ হোটেলে চেকআউটের সময় বেলা ১২টা হওয়ার কারণ, সবকিছু দ্রুত পরিচালনা করা। সময়ের মধ্যে সবকিছু শেষ করতে হলে অতিরিক্ত হোটেল কর্মী প্রয়োজন। কিন্তু হাতে কিছুটা সময় থাকলে কম কর্মী দিয়েই সমস্ত কাজ করিয়ে নেওয়া যাবে। অতিরিক্ত কর্মচারী নিয়োগের প্রশ্ন নেই। ফলে হোটেলের বাজেট কিছুটা বাঁচবে।

হোটেল কর্মীদেরও সুবিধা হয়

একটি নির্দিষ্ট চেকআউটের সময় থাকলে হোটেল পরিচালনা করা সহজ হয়। আর নতুন অতিথিদের চেক-ইন সময়টাও গুছিয়ে নেওয়া যায়। তাহলে আগত অতিথিদের জন্য সময়মতো রুম প্রস্তুত করে দেওয়া যায়। হাউসকিপিং এবং অন্যান্য পরিষেবাগুলির জন্য সঠিকভাবে পরিচালনা করার সুবিধা হয়।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর