চুয়াডাঙ্গায় মাদক মামলায় ৯ বছর পর যুবকের যাবজ্জীবন 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া বকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে মাদক কেনাবেচার খবর পেয়ে বকুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৩টি ইঞ্জেকশন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ মে বকুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই সানজিদ আহমেদ।  

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আট সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে বকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মামলায় তার হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়া এবং জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আরিফুল ইসলাম আরিফ।

রায় ঘোষণার পর পুলিশ পাহারায় আসামি বকুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরি করে সমালোচনার মুখে পড়েছেন অভি মাহমুদ নামে এক যুবক। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা...
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা হয়। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে। এতে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এছাড়া আগুন দেওয়ার জন্য পাশের আরেকটি বগিতেও ডিজেলজাতীয় দাহ্য পদার্থ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার চেষ্টা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পর্যটন এলাকা রাধানগরে এ ঘটনা ঘটে। হামলার চেষ্টার একটি...
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের...
গত ৫ বছরে অনলাইনে বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা খরচ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেয়েছে...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সে লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। হামজা তো অধিনায়ক হিসেবে ফিরছেনই, সেই...
লোডিং...

এলাকার খবর