স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার আসলে কতটুকু?

আপডেট : ২৩ মে ২০২৪, ০৫:০৩ পিএম

একজন বিবাহিত নারী, স্বামীর মৃত্যুর পর তিনি সম্পত্তির মালিক হতে পারেন। বাংলাদেশের প্রধান দুই ধর্মাবলম্বীর স্ত্রীদের তাদের স্বামীর সম্পত্তিতে অধিকারের ধরণ দুরকম।

আমাদের দেশে প্রচলিত মুসলিম ব্যক্তিগত (শরিয়াহ্) আইনে কোরআন, সুন্নাহ ও ইজমার উপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। এভাবে বণ্টন করাকে ফারায়েজ বলা হয়।

এই সম্পর্কে পবিত্র কোরআনের সুরা নিসাতে সুস্পষ্ট ও বিস্তারিত নির্দেশনা আছে। তাই এই বিষয়ে সকল মুসলিমের অবগত হওয়া উচিত। এতে কোনো মুসলমান পুরুষ অথবা নারী মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী তার ভাগে কতটুকু সম্পত্তি পাবেন, সেই সম্পর্কে জানতে পারবেন।

মুসলিম আইনে বিবাহের শুরুতেই দেনমোহর এবং বিবাহ বলবৎ থাকা অবস্থায় জীবিত স্বামীর কাছ থেকে উপযুক্ত ও যুক্তিসংগত ভরণপোষণের দাবিদার প্রতিটি স্ত্রী।

এ ছাড়া মৃত স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতেও তার অধিকার রয়েছে সুস্পষ্টভাবেই। আসলে উত্তরাধিকার বা ওয়ারিশের প্রশ্নই আসে সম্পত্তির মালিকের মৃত্যুর পর। জীবদ্দশায় ব্যক্তি তার নিজের সম্পত্তি নিজের ইচ্ছে অনুযায়ী ব্যয়, বিক্রয় বা ব্যবহারের অধিকার রাখেন। এ ছাড়া নিয়ম মেনে দান (হেবা) বা উইল করার অধিকার রাখেন।

কোন মুসলিম নারীর স্বামীর মৃত্যু হলে, আর তাদের কোনো সন্তান না থাকলে, তিনি তার স্বামীর সমুদয় সম্পত্তির এক-চতুর্থাংশ পাবেন। যদি এক্ষেত্রে একাধিক স্ত্রী থাকেন তাহলে সবাই মিলেই এক চতুর্থাংশ বা ১/৪ অংশ পাবেন। আর যদি তাদের সন্তান থাকে তাহলে স্ত্রী পাবেন এক-অষ্টমাংশ (১/৮ অংশ বা আট ভাগের এক ভাগ)। এক্ষেত্রেও যদি একাধিক স্ত্রী থাকেন, তাহলে প্রত্যেকে মিলেই এক অষ্টমাংশ পাবেন, এর বেশি নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘স্ত্রীর জন্য তোমাদের ত্যাজ্য সম্পত্তির এক-চতুর্থাংশ, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তাহলে তাদের জন্য হবে ওই সম্পত্তির আট ভাগের এক ভাগ।

তান্ইয়া নাহার। ছবি: সংগৃহীত এ আইনে ছয় ব্যক্তিকে বলা হয় প্রাথমিক বা মৌলিক উত্তরাধিকারী। এরা হলেন- বাবা, মা, স্বামী, স্ত্রী, পুত্র ও কন্যা। এ ছয়জনকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যায় না বলে এদেরকে বলা হয় প্রাথমিক বা মৌলিক উত্তরাধিকারী। আর এ ছয় জনের মধ্যে স্ত্রী একজন গুরুত্বপূর্ণ অংশীদার। যদি কেউ তাকে তার এ অধিকার থেকে বঞ্চিত করতে চান, তাহলে তিনি পারিবারিক আইনের দ্বারস্থ হতে পারেন এবং মামলা রুজু করে নিজের অধিকার আদায় করতে পারেন।

হিন্দু আইনে স্বামীর জীবিতাবস্থায় তার সম্পত্তির উপর স্ত্রীর কোনোরকম অধিকার নেই। কেবল ভোগ করতে পারবেন।
সম্পত্তিতে হিন্দু মহিলার অধিকার আইন, ১৯৩৭ পাশ হওয়ার পর মৃত ব্যক্তির বিধবা স্ত্রী এক পুত্রের সমান অংশ জীবনস্বত্ব পান। আর এ জীবনস্বত্বের মানে হলো, স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার নিজের জীবদ্দশায় স্বামীর সম্পত্তি ভোগ করতে পারবেন, তবে এ সম্পত্তি তিনি কোনোভাবেই বিক্রি করতে পারবেন না, অন্যের কাছে হস্তান্তর করতেও পারবেন না। এমনকি নিজের সন্তানকেও দান করতে পারবেন না। তাঁর মৃত্যুর পর এটা বিধবা সম্পত্তি বা ‘উইডোজ এস্টেট’ হিসেবে মৃত স্বামীর পুরুষ উত্তরাধিকারের দখলে চলে যায়।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর