বিমান ওঠা-নামার সময় জানালা খোলা রাখা হয় কেন?

আপডেট : ১৭ মে ২০২৪, ০৭:৫৫ পিএম

বিমানে যাঁরা নিয়মিত যাতায়াত করেন নিশ্চয়ই খেয়াল করেছেন, টেক-অফ এবং ল্যান্ডিংয়ের আগে জানালা খুলে দিতে বলা হয়। আবার অনেক সময় কেবিন ক্রুরা নিজেরাই এসে খুলে দেন। কিন্তু কেন এই কাজটি করা হয়, জানেন কি? টেক-অফ এবং ল্যান্ডিংয়ের সময় ব্লাইন্ড বা জানালার গুরুত্ব কী।

টেক-অফ এবং ল্যান্ডিংয়ের সময়, বিমানে জানালা বা ব্লাইন্ডগুলি খোলা রাখতে বলা হয়। এটি মূলত যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই করা হয়। বিষয়টি একটু আজব লাগলেও এটা কিন্তু ফ্লাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়গুলির মধ্যে অন্যতম। জানালা খোলা থাকলে যাত্রীদের চোখে বাইরের পরিবেশ-পরিস্থিতি নজরে আসে। কোনও জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে তাঁরা সহজেই তা দেখতে পান। পর্দা খোলা থাকলে কেবিন ক্রুরাও সজাগ থাকতে পারেন। বিপদগ্রস্তদের উদ্ধারের প্রক্রিয়া দ্রুত করা যেতে পারে। বিমানের কোন পাশ দিয়ে বের হওয়া নিরাপদ, সেই সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়।

জরুরি সময়টাতে সবার জানালা এক এক করে খোলা সম্ভব হবে না। তাই আগে থেকেই সতর্ক থাকা যায়। জরুরি বহিগমনের সময়ে কেউ যদি অসুস্থতার কারণে ভেতরে থেকে যেতে পারে। তখন বাহির থেকে তার অবস্থান খুঁজে পাওয়া সময় সাপেক্ষ হতে পারে। জানালা খোলা থাকলে এটি হতো না। শেষ পর্যন্ত বিমানে কেউ পড়ে রইলেন কিনা কিংবা ভিতরে ধোঁয়া বা আগুন ছড়িয়ে পড়েছে কিনা তা খোলা জানালার কভার থেকে স্পষ্ট বোঝা যায়।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর